Gorgosaurus Skeleton To Be Auctioned (Photo: Twitter)

নিউ ইয়র্ক, ৬ জুলাই: একটি বিশাল গর্গোসরাসের কঙ্কাল (Gorgosaurus Skeleton) নিলাম (Auction) হতে চলেছে নিউ ইয়র্কে। সোথেবি'স (Sotheby's) নামে একটি সংস্থা এই নিলাম করবে। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৮ জুলাই নিউইয়র্কে নিলামের কেন্দ্রবিন্দু হবে এই কঙ্কাল। এই কঙ্কাল দৈর্ঘ্যে ১০ ফুট এবং লম্বায় ২২ ফুট।

ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে গর্গোসরাস ছিল একটি শীর্ষ মাংসাশী প্রাণী। বর্তমান পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় দেখা পাওয়া যেত এই প্রাণীর। এটি ট্রাইনোসরাস রেক্সের চেয়ে ১০ মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে দাপিয়ে বেড়িয়েছিল।

সোথেবি'স জানিয়েছে, নিলাম হতে যাওয়া কঙ্কালটি ২০১৮ সালের হাভরে, মন্টানার জুডিথ রিভার ফর্মেশনে আবিষ্কৃত হয়েছিল। আরও কয়েকটি গোর্গোসরাসের কঙ্কাল যাদুঘরের সংগ্রহে রয়েছে। তার মধ্যে একটিকেই ব্যক্তিগত মালিকানায় দেওয়ার জন্য নিলামে তোলা হচ্ছে।