Jagdeep Dhankhar: ৪ দিনের সফরে রাজধানীতে যাচ্ছেন জগদীপ ধনখড়
একদিন আগেই দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে নালিশ জানাতে এসেছিলেন শুভেন্দু অধিকারী৷ আর পরের দিনই রাজধানী যাত্রার উদ্দেশে তৈরি হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়৷
কলকাতা, ১৫ জুন: একদিন আগেই দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে নালিশ জানাতে এসেছিলেন শুভেন্দু অধিকারী৷ আর পরের দিনই রাজধানী যাত্রার উদ্দেশে তৈরি হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়৷ ধনখড়ের দিল্লি যাওয়া মানেই তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যের শাসকদলের নিন্দামন্দ করা৷ এসম্পর্কে রাজ্যবাসীর একটা ধারণা এতদিনে তৈরি হয়েছে৷ এদিকে শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরের দিন রাজ্যপালের দিল্লিযাত্রা নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়েছে৷ আরও পড়ুন-TMC Appoint Prashant Kishor: ২৪ এর লোকসভা থেকে ২৬-এর বিধানসভা, প্রশান্ত কিশোরকেই চাইছে তৃণমূল
Hon’ble Governor West Bengal. Shri Jagdeep Dhankhar will be visiting New Delhi.
Governor Dhankhar will leave for Delhi on the late evening of June 15, 2021 and return to Kolkata on June 18, 2021 in the late afternoon.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2021
আজ মঙ্গলবার বিকেলের দিকে দিল্লির উদ্দেশে রওনা হবেন ধনখড়৷ আগামী শুক্রবার বিকেলে কলকাতায় ফিরবেন তিনি৷ এর আগে ভোটপূর্ববর্তী সময়ে দিল্লিতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে নালিশ করেছিলেন তিনি৷ এমনকী, ৩৫৬ ধারা জারিরও সুপারিশ করেন৷ তবে নর্থব্লক পত্রপাঠ সেই সুপারিশ বাতিল করে জানিয়েছিল, এমন মুখে মুখে ৩৫৬ ধারা জারি করা যায় না৷ এবার ভোটপরবর্তী হিংসা নিয়ে শাসকদলের বিরুদ্ধে নালিশ করতেই যে ধনখড়ের দিল্লি গমন তা বেশ বোঝা যায়৷
(The above story first appeared on LatestLY on Jun 15, 2021 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

