Photo Credits: Wikimedia commons

কলকাতা: অবশেষে অবসান হল সমস্ত জল্পনার! রাজ্যপালের (Governor) মুখ্য সচিব (Principal Secretary) পদ থেকে রাজ্য পর্যটন দফতরের (State Tourism Department) মুখ্য সচিব (Principal Secretary) বদলি হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার বিকেলে এই কথা জানা যায় নবান্ন সূত্রে।

শুরুটা হয়েছিল মাননীয় রাজ্যপালের শপথ গ্রহণের দিন থেকে। ওই দিন বসার স্থান নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে রাজ্যপালের সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) শপথ গ্রহণে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। তারপর থেকেই বিভিন্ন বিষয়ে রাজ্যপালকে ভুল বুঝিয়ে শাসকদল তৃণমূলের পক্ষে চালানোর অভিযোগ বিজেপির (BJP) তরফে করা হত সিভি আনন্দ বোসের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে। তারপর সরস্বতী পুজোয় রাজভবনে হাতখড়ি দিন যেন আগুনে ঘি পড়ে।

ওইদিন সকালে অনুষ্ঠানের পরেই বিকেলে দিল্লির বিমান ধরেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তিনি সেখান থেকে ফিরে আসার পরেই যেন রাজভবনের সঙ্গে নবান্নের সম্পর্কের পরিবর্তন ঘটতে দেখা যেতে থাকে। রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে যে সরিয়ে দেওয়া হবে তা জানা যেতে থাকে বিভিন্ন সূত্রের মারফত। অবশেষে গতকাল এটা পরিষ্কার হয়ে যায় যে নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বুধবার তাঁকে রাজ্য পর্যটন দফতরের মুখ্য সচিব পদে নিযুক্ত (appointed) করার মধ্যে দিয়ে এই বিষয়টি নিয়ে জল্পনার অবসান হল।