Mamata Banerjee On SIR: 'যতক্ষণ না...আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না', এনুমারেশন ফর্ম নিয়ে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এসআইআর থেকে একজন মানুষের নাম বাদ গেলও, তার প্রতিবাদ হবে সরবে। বাংলার কোনও মানুষের নাম যাতে এই এসআইআর থেকে বাদ না পড়ে, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সব ধরনের চেষ্টা করা হবে।
কলকাতা, ৬ নভেম্বর: বাংলার (West Bengal) প্রত্যেকটি মানুষ যতক্ষণ না পর্যন্ত এনুমারেশন ফর্ম পূরণ করছেন, তিনিও ততক্ষণ করবেন না। সাফ জানালেন মমতা বন্দ্য়োপাধ্যায়(Mamata Banerjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বৃহস্পতিবার একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, 'গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক'জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।
এসআইআরের ফর্ম পূরণ নিয়ে দেখুন কী জানালেন মুখ্যমন্ত্রী...
(The above story first appeared on LatestLY on Nov 06, 2025 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

