Mamata Banerjee: মাঠে উপস্থিত পাপীর জন্য বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার,বিতর্কিত মন্তব্য মমতা ব্যানার্জীর
১২ বছর পর ফের ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েছিল ভারত।এবার দেশের মাটিতে সেই বদলা নেওয়ার সুযোগ এসেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু, শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
গত ১৯ নভেম্বর, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ ফাইনাল। সওয়া ১ লক্ষ দর্শকের সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। গ্যালারিতে উপস্থিত ছিলেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিশিষ্ট শিল্পপতি, গায়ক, বলি-তারকা-সহ দেশ-বিদেশের বহু অতিথিরা। সকলেরই আশা ছিল, রোহিত শর্মার হাতে বিশ্বকাপ নিতে দেখবেন সরাসরি। কিন্তু শেষ পর্যন্ত ৬উইকেটে হেরে জেতে হয় ভারতীয় দলকে। খেলার ফলাফল আজ কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকাপে লজ্জাজনক হার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতায় (ইডেন গার্ডেন) বিশ্বকাপ ফাইনালের ম্যাচ হলে আমরাই বিশ্বকাপ জিততাম।”তিনি আরও বলেন- "মাঠে এক পাপী উপস্থিত ছিল, তাই পরপর ১০টা ম্যাচ জিতে আসা একটা দল শেষ ম্যাচ জিততে পারেনি"।
Indian cricket team won all matches in World Cup except the one attended by 'sinners': Mamata Banerjee in Kolkata
— Press Trust of India (@PTI_News) November 23, 2023
১২ বছর পর ফের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup) জেতার সুযোগ পেয়েছিল ভারত।এবার দেশের মাটিতে সেই বদলা নেওয়ার সুযোগ এসেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার কাছে। কিন্তু, শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।যা নিয়ে দেশবাসীর আক্ষেপ, বিষণ্ণতা, বিতর্কের অন্ত নেই। এবার সেই বিতর্ক বৃহস্পতিবার খানিক উস্কে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় (Mamata Banerjee)।
India would have won if World Cup final happened in Kolkata or Mumbai: CM Mamata Banerjee at TMC programme
— Press Trust of India (@PTI_News) November 23, 2023
VIDEO | "If (World Cup) final would have been in Eden Gardens (Kolkata) or Wankhede (Mumbai), we would have won the match," said West Bengal CM @MamataOfficial in Kolkata. pic.twitter.com/WHIEBcs5VO
— Press Trust of India (@PTI_News) November 23, 2023
(The above story first appeared on LatestLY on Nov 23, 2023 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

