MLA Dipak Halder Left TMC: অভিষেক ব্যানার্জির গড়ে ভাঙন, দল ছাড়লেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার
ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির গড়ে ভাঙল ঘর। তৃণমূল ছাড়লেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার। ইতিমধ্যে ইস্তফাপত্র পিক পোস্টে তৃণমূল ভবনে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন তিনি।
কলকাতা, ১ ফেব্রুয়ারি: ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির গড়ে ভাঙল ঘর। তৃণমূল ছাড়লেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার (Dipak Halder)। ইতিমধ্যে ইস্তফাপত্র পিক পোস্টে তৃণমূল ভবনে ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছেন তিনি।
বিগত কয়েকদিন ধরেই দলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না দীপক হালদার। যোগ দিচ্ছিলেন না দলীয় কোনও সভাতে। ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক ব্যানার্জির কুলতলির সভায় অনুপস্থিত ছিলেন তিনি। ডায়মন্ডহারবারের সভাতেও তিনি আসেননি। তখন থেকেই জল্পনা ছড়ায় যে এবার হয়তো বিধায়ক দীপক হালদারও তৃণমূল (TMC) ছাড়তে চলেছেন। অবশেষে দল ছাড়লেন তিনি। আরও পড়ুন, ৭৫ বছরের বেশি প্রবীণদের আয়করে সম্পূর্ণ ছাড়, দিতে হবে না সুদ;বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
আগামী দিনে অন্য কোনও দলে যোগ দেওয়ার জল্পনা জিইয়ে রাখেন। বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। তবে তৃণমূলের (TMC) অন্দরে বিধায়ক দীপক হালদার (Dipak Halder), শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। আবার শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। শুভেন্দু অধিকারী ডুমুরজলার সভায় হুঁশিয়ারি দেন হাওড়ার পর ডায়মন্ড হারবার খালি করে দেওয়ার। সেইমতোই দীপক হালদারকে দিয়ে পদক্ষেপ শুরু করেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৫ সালে তৃণমূল দীপক হালদারকে একবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
(The above story first appeared on LatestLY on Feb 01, 2021 03:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

