কলকাতা, ২১ ডিসেম্বর: চিনে (China) হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা (Corona)। কোভিড (COVID 19) যখন চিন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই সময় ভারতেও প্রত্যেককে সতর্ক থাকতে হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে নির্দেশ জারি করা হয়েছে। কোভিড যাতে নতুন করে থাবা বসাতে না পারে, তার জন্য কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তরফেও নেওয়া হল পদক্ষেপ। করোনা যাতে নতুন করে রাজ্যে থাবা বসাতে না পারে, তার জন্য রাজ্যেও কমিটি গড়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য সচিবের নেতৃত্বেই মুখ্যমন্ত্রী নয়া কমিটি গড়ার নির্দেশ দেন।
আরও পড়ুন: COVID 19: চিন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনার যে ভ্যারিয়েন্ট, তার খোঁজ ভারতেও
প্রসঙ্গত বৃহস্পতিবার থেকে বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে তবে ছাড়া হবে। কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের সূত্রের তরফে মিলছে এমন খবর। বিমানবন্দরে নজরদারির পাশাপাশি মাস্ক পরা, শারীরিক দূরত্ববিধি বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে চিনের মত করোনা যাতে কোনওভাবে ভারতে থাবা বসাতে না পারে, তার জন্য তৎপর কেন্দ্র, রাজ্য প্রত্যেকে।