Coronavirus: করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা রঞ্জিত মল্লিক

করোনাভাইরাসে আক্রান্ত টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), অভিনেতা রঞ্জিত মল্লিক। করোনায় আক্রান্ত কোয়েলের মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল রানে। কোয়েল নিজেই টুইট সেই খবর জানান।

Coronavirus: করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা রঞ্জিত মল্লিক
Koel Mallick (Photo: Instagram)

কলকাতা, ১০ জুলাই: করোনাভাইরাসে আক্রান্ত টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick), অভিনেতা রঞ্জিত মল্লিক। করোনায় আক্রান্ত কোয়েলের মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল রানে। কোয়েল নিজেই টুইট সেই খবর জানান।

কোয়েল জানান, তাঁর বাবা, মা, স্বামী এং তিনি কোভিড ১৯-এ আক্রান্ত। তবে বাড়িতেই রয়েছেন তাঁরা। অর্থাৎ বাড়িতেি তাঁরা কোয়ারান্টিনে রয়েছেন বলে জানান অভিনেত্রী টুইটারে কোয়েল লেখেন, "আমি, বাবা, মা, রানে করোনা আক্রান্ত। সেলফ কোয়ারেন্টিনে আছি’।

Baba Ma Rane & I are tested COVID-19 Positive...self quarantined!

টলিউডে এই প্রথম কোনও হাই প্রোফাইল অভিনেত্রীর পরিবারে করোনা থাবা বসাল। দিন ১৫ আগে থেকেই তাঁদের প্রত্যেকের শরীরের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। সর্দি-কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা। সম্প্রতি সোয়্যাব টেস্টের জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। আজ দুপুরেই রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে।

(The above story first appeared on LatestLY on Jul 10, 2020 07:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).