পশ্চিমবঙ্গ
Rampurhat Violence: আজ রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Sanjoy Patraআজ রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল উপপ্রধান ভাদু শেখের (Vadu Sheikh) খুন এবং পরবর্তী হত্যাকাণ্ডের ঘটনায় থমথমে বগটুই। গ্রামের জায়গায় জায়গায় বসেছে পুলিশ পিকেট। ঘিরে রাখা হয়েছে নিহত উপপ্রধান ভাদু শেখের বাড়ি ও পশ্চিমপাড়ায় আগুনে পু়ড়ে যাওয়া বাড়িগুলি। গতকাল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
Rampurhat Incident: 'রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিক', রামপুরহাটকাণ্ডে মন্তব্য প্রধানমন্ত্রীর
Jayeeta Basuসোমবার তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে উদ্দেশ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে ভর্তি করা হলে, সেখান তাঁর মৃত্যু হয়। ভাদু শেখের মৃত্যুর পর বগটুইয়ে ৭-৮টি বাড়িতে আগ্নিসংযোগ করা হলে, তার জেরে ৮ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয় বলে অভিযোগ।
Rampurhat Incident: 'বাংলাকে রক্ষা করতে রাষ্ট্রপতি শাসন চাই', রামপুরহাটকাণ্ডে মন্তব্য শুভেন্দুর
Jayeeta Basuরামপুরহাটের বগটুই গ্রামের ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বগটুই নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বগটুইয়ের ঘটনায় আজ সংসদ ভবন চত্ত্বরে প্রতিবাদ দেখান বিজেপি সাংসদরা।
Rampurhat Incident: রামপুরহাটে 'বর্বরতা', কেন্দ্র হস্তক্ষেপ করুক, দাবিতে সরব বিজেপি
Jayeeta Basuরামপুরহাটকাণ্ডে কেন্দ্র হস্তক্ষেপ করুক বলে দাবি করেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, বগটুই গ্রামে সোমবার রাতে যে কটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, সেখান থেকে ১২টি মৃতদেহ উদ্ধরা করা হয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, ১২-র বেশি মানুষের মৃত্যু হয়েছে অগ্নিদগ্ধ হয়ে। এই ধরনের 'বর্বর' হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।
Rampurhat Incident: রামপুরহাট 'হত্যাকাণ্ড', সংসদ ভবন চত্ত্বরে বিক্ষোভ বিজেপি সাংসদদের
Jayeeta Basuএটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। রামপুরহাটের বগটুই নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হাথরসের সময় তিনিও তৃণমূলের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু এখানেই কাউকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে না বলে বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
Rampurhat Incident: 'রাজ্যপাল লাট সাহেব', রামপুরহাটকাণ্ডে দোষীরা ছাড় পাবে না', বৃহস্পতিবার বগটুইয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
Jayeeta Basuবগটুইয়ের ঘটনায় যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন, সেই সময় পালটা তোপ দাগেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, রাজ্যপালকে 'লাটসাহেব' বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যপাল সব সময় রাজ্যের আইনশৃঙ্খবা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন ঠিকই কিন্তু তিনি নিজে কিছু করেন না বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Rampurhat Incident: 'নীরিহ মানুষ, শিশুদের দগ্ধ দেহ উদ্ধার হচ্ছে, মানুষ ভয়ে গ্রাম ছাড়ছেন', রামপুরহাটকাণ্ডে বিস্ফোরণ দিলীপের
Jayeeta Basuবিজেপির সর্বভারতীয় সহসভাপতি বলেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা লজ্জিত। নীরিহ মানুষ, শিশুদের ঝলসানো দেহ উদ্ধার হচ্ছে। মানুষ ভয়ের চোটে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।
Rampurhat Incident: ভয়ে কাঁটা বগটুই, 'নিরাপত্তার অভাবে' গ্রাম ছেড়ে অন্যত্র পাড়ি বাসিন্দাদের
Jayeeta Basuবগটুই গ্রাম ছেড়ে মানুষ যখন অন্যত্র পাড়ি দিচ্ছেন, সেই সময় স্থানীয় এক বাসিন্দা বলেন, 'নিরাপত্তা নেই। সেই কারণেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার দেওরের মৃত্যু হয়েছে। পুলিশ আমাদের কোনও নিরাপত্তা দিতে পারছে না। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না বলেই আমরা গ্রাম ছেড়ে অন্যত্র যাচ্ছি।'
Rampurhat Incident: রামপুরহাটে 'ভয়ঙ্করকাণ্ড', রাজ্যপালের চিঠি মুখ্যমন্ত্রীকে, মনে করালেন অতীত ঘটনা
Jayeeta Basuসোমবার তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ স্থানীয় চায়ের দোকানে বসেছিলেন। ওই সময় ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার পর গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Tathagata Roy On Rampurhat Violence: তৃণমূল-সিপিএম ‘চোরে চোরে খালাত ভাই’, রামপুরহাট হিংসায় ববি হাকিমকে বিঁধলেন তথাগত রায়
Shammi Hudaরামপুরহাট কাণ্ডকে রাজনীতির রং দিতে নারাজ ডিজি। প্রশাসন ও রাজনৈতিক দলের এহেন যোগসূত্রতা যখন জনতাদের একাধারে উত্তেজিত ও অসহায় করে তুলেছে তখন ঝোপ বুঝে কোপ চালালেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।
Rampurhat Violence Update: স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ যুবক, রামপুরহাট কাণ্ডে নবদম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ
Shammi Hudaজীবন্ত দগ্ধদের তালিকায় রয়েছেন নানুরের নববিবাহিত যুবক কাজি সাজিদুল রহমান। গত ১৮ জানুয়ারি বগটুইয়ের মর্জিনা বিবির সঙ্গে তাঁর বিয়ে হয়। গত সোমবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন সাজিদুল।
Rampurhat Incident: রামপুরহাট কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, মমতার পদত্যাগের দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি
Partha Chandraবীরভূমের রামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রামপুরহাটে (Rampurhat) তৃণমূল কংগ্রেস (TMC) নেতা খুনের পরপরই গোটা এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে।
Bagdogra Airport: ফের বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে বিভ্রাট, বন্ধ বিমান চলাচল, বাতিল ৩০টি বিমান
Partha Chandraবাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরে চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিমানবন্দরের রানওয়েতে ফের সমস্যা দেখা যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল।
Rampurhat Violence: রামপুরহাট হিংসা নিয়ে জগদীপ ধনখড়ের মন্তব্যে ক্ষুব্ধ মমতা, রাজ্যপালকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
Partha Chandraরামপুরহাট কাণ্ড নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের মন্তব্য রামপুরহাট কাণ্ডে নিরপেক্ষ তদন্তে বাধা পড়তে পারে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানালেন। রাজ্যপাল এই নিয়ে বলেন, রামপুরহাটে যা হল, তা অনভিপ্রেত।
TMC Leader Murder: রামপুরহাটের ঘটনায় 'পদত্যাগ' করুন মুখ্যমন্ত্রী, দাবি বিজেপির রাজ্য সভাপতির
Jayeeta Basuসোমবার তৃণমূলের উপপ্রধাব ভাদু শেখ স্থানীয় চায়ের দোকানে বসেছিলেন। ওই সময় ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
TMC Leader Murder: 'রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই', রামপুরহাটের ঘটনার পর রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর
Jayeeta Basuমনোজ মালব্য বলেন, তৃণমূল নেতা খুনের ঘণ্টাখানেকের মধ্যে রামপুরহাটের ৭-৮টি বাড়িতে অগুন লাগার ঘটনা ঘটে। সোমবারের ওই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে জানান ডিজি।