Alapan Bandyopadhyay Appointed as Chief Advisor: মুখ্যসচিব হিসেবে অবসর, মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত আলাপন বন্দোপাধ্যায়
মুখ্যসচিব হিসেবে অবসর নিলেন আলাপন বন্দোপাধ্যায়। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হল আলাপন বন্দোপাধ্যায়কে। নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী।
কলকাতা, ৩১ মে: মুখ্যসচিব হিসেবে অবসর নিলেন আলাপন বন্দোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা (Chief Advisor) হিসেবে নিযুক্ত করা হল আলাপন বন্দোপাধ্যায়কে। আজই তাঁর মুখ্যসচিবের পদে অবসর হয়। নতুন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা।
আলাপন বন্দোপাধ্যায়ের বদলি নিয়ে দিল্লি-রাজ্য সংঘাতের মাঝেই আলাপন বন্দোপাধ্যায়ের অবসর। এবার থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা হিসেবে কাজ পরিচালনা করবেন তিনি। দিল্লি থেকে তাঁকে বারবার বদলির নির্দেশ দেওয়া হচ্ছিল। এই নিয়ে পরিস্থিতি
ক্রমশ জটিল হয়ে পড়ছিল। যেহেতু করোনা ও য়াসের সমস্ত দায়িত্বভার তাঁর ওপর রয়েছে, তাই আগামী ৩ মাসের জন্য মুখ্যসচিব হিসেবে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন, 'প্রতিশোধমূলক রাজনীতি চলছে', আলাপনের বদলি প্রসঙ্গে মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার
আজই নবান্নে সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের আবেদনের পর ফের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে চিঠি দেয় কেন্দ্র। আজ বিকেলেই চিঠি পাঠানো হয়। নর্থ ব্লকে যোগদানের জন্য ফের চিঠি দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিকেলে ফের সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন,"প্রতিশোধমূলক রাজনীতি চলছে। এত নির্মম প্রধানমন্ত্রী আগে দেখিনি।"
ক্ষোভপ্রকাশ করে তিনি আরও বলেন,"রাজ্যের আবেদনের পর আলাপনকে চিঠি পাঠানো হয়েছে। নর্থ ব্লকে যোগ দিতে বলা হয়েছে। চিঠিতে অবিলম্বে আলাপনকে যোগ দিতে বলা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক, অসাংবিধানিক। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, এইমুহূর্তে আলাপনকে বদলি করলে জনসেবার ক্ষতি হবে। কিন্তু তারপর কেন্দ্র যা প্রতিক্রিয়া দেয় তাতে আমি স্তম্ভিত। গত ৭৪ বছরে কোনও আমলাকে এভাবে ডেকে পাঠাতে দেখিনি। ঠিক কী কারণে কেন্দ্র সরকার আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লিতে বদলি করতে চায় তা একবারের জন্যও উল্লেখ করেনি।"
(The above story first appeared on LatestLY on May 31, 2021 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

