শনিবার, সেপ্টেম্বর 19, 2026 ব্রেকিং নিউজ:
School Staircase Accident Video: স্কুলের সিঁড়ি থেকে পড়ে ৪র্থ শ্রেণীর ছাত্রীর মর্মান্তিক মৃত্যু! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল মর্মান্তিক দৃশ্য | Nuclear Tests Earthquake: পরমাণু পরীক্ষার জেরে ১৩৯৯টি ভূমিকম্প? ২০১৩ থেকে কাঁপছে উত্তর কোরিয়ার পাহাড় | Spa Raid Video: শপিং মলে মধ্যরাতে মেগা রেড! ১৮টি স্পা সেন্টারে একসঙ্গে অভিযান, আপত্তিকর অবস্থায় আটক ৩০ মহিলা |

Tandav On Amazon Prime: হিন্দু দেবদেবীদের অবমাননার অভিযোগে তাণ্ডবের বিরুদ্ধে দায়ের FIR

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Jan 18, 2021 06:06 PM IST
A+
A-

গত ১৬ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ (Tandav)। রবিবার রাতে এই ‘তাণ্ডব’-র লেখক গৌরব সোলাঙ্কিও পরিচালক আলি আব্বাস জাফরের বিরুদ্ধে উত্তরপ্রদেশের হজরতগঞ্জ থানায় দায়ের হল এফআইআর। অভিযোগ, তাণ্ডবে হিন্দু দেবদেবীকে অসম্মান করা হয়েছে। এই ঘটনা দেশে ধর্মীয় অসন্তোষ তৈরি করতে পারে। অভিযোগ দায়ের করেছেন হজরতগঞ্জ থানার সাব ইন্সপেক্টর অমরনাথ যাদব। তবে শুধু তাণ্ডবের পরিচালক ও লেখকই নন। অভিযোগ দায়ের হয়েছে ভারতে অ্যামাজন প্রাইমের প্রধান অপর্ণা পুরোহিত, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা ও আরও একজনের বিরুদ্ধে। সোমবার অভিযুক্তদের জেরা করতে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে হজরতগঞ্জ পুলিশের একটি দল।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel