বুধবার, সেপ্টেম্বর 30, 2026 ব্রেকিং নিউজ:
Monalisa Hot Video: বেবো নাচে আগুন জ্বালালেন গ্ল্যামার কুইন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও | Delhi Pollution Plan 2026: দিল্লিতে দূষণ দমনে নজিরবিহীন কড়াকড়ি! ১ নভেম্বর থেকে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, দ্বিগুণ পার্কিং ফি | অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় ব্যবহারে কড়া নজরদারি! 'চুক্তি বাতিল' আইনি অস্ত্র তুলে ধরে কেন্দ্রকে ব্যবস্থা নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের |

Sayantika Banerjee Joins TMC: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

Videos Sarmita Bhattacharjee | Mar 04, 2021 11:09 AM IST
A+
A-

টলিউডের রাজনীতিতে যোগ জারি রয়েছে। আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Actress Sayantika Banerjee)। তাঁকে দলে যোগদান করান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ব্র্যাত্য বসু। তৃণমূলে যোগ দিয়ে সায়ন্তিকা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাকে মানুষের কাজ করার সুযোগ দেওয়ার জন্য। বিগত ১০ বছর আমি দিদ্দির সঙ্গেই ছিলাম, আগেও থাকব। দিদির হাত শক্তি করে লড়াই করব। মানুষের সেবা করব। বাংলা নিজের মেয়েকেই চায়, মমতাকে চায়। সায়ন্তিকার আগে আজ তৃণমূলে যোগ দেন মির্জাপুর সিটি কলেজের প্রিন্সিপাল সন্দীপ কুমার পাল। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনত্রী জুন মালিয়া ও সায়নী ঘোষ। এদিকে সূত্রের খবর আজই তৃণমূলে যোগ দিতে পারেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel