বুধবার, সেপ্টেম্বর 30, 2026 ব্রেকিং নিউজ:
Jannat Toha Viral Videos: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল জান্নাত তোহার ভিডিও | Monalisa Hot Video: বেবো নাচে আগুন জ্বালালেন গ্ল্যামার কুইন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও | Delhi Pollution Plan 2026: দিল্লিতে দূষণ দমনে নজিরবিহীন কড়াকড়ি! ১ নভেম্বর থেকে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, দ্বিগুণ পার্কিং ফি |

Saumitra Khan Attacks Saayoni Ghosh: সায়নী ঘোষকে পরোক্ষভাবে 'যৌনকর্মী' বলে আক্রমণ বিজেপি সাংসদের

Videos Sarmita Bhattacharjee | Jan 29, 2021 04:16 PM IST
A+
A-

সৌমিত্র-সায়নী ফের সম্মুখ সমরে! সায়নী ঘোষকে এবার পরোক্ষভাবে 'যৌনকর্মী' বলে আক্রমণ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পূর্ব বর্ধমানের এক সভায় এভাবেই আক্রমণ করেন সায়নী ঘোষকে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের মন্তব্য, "দক্ষিণ কলকাতায় কিছু ফিল্ম আর্টিস্ট আছেন, যাঁরা মমতা ব্যানার্জির কাছ থেকে ২ লক্ষ টাকা করে বেতন পান। তাঁরা বলছেন, শিব মন্দিরে যে শিবলিঙ্গ থাকে তাতে কন্ডোম পরিয়ে শিব পুজো করা হোক। দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। যারা শিবলিঙ্গকে বা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।"সৌমিত্র খাঁয়ের 'যৌনকর্মী' মন্তব্যের আক্রমণকে আমল দিতে চাইছেন না সায়নী ঘোষ, এমনকী তিনি নিতে চাননা কোনও আইনি পদক্ষেপও। এই ধরণের মন্তব্যের জেরে আদতে সৌমিত্র খাঁ যে সকলের চোখে নিজেকেই ছোট করেছেন, সেটি স্পষ্ট বুঝিয়ে দেন সায়নী ঘোষ।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel