শনিবার, সেপ্টেম্বর 05, 2026 ব্রেকিং নিউজ:
ভারতে সোনার দাম এখন কত, ৪ সেপ্টেম্বর ২০২৬ দিল্লি, মুম্বই, কলকাতা ও অন্যান্য শহরে ২২ ক্যাটের ও ২৪ ক্যারেটের আজকের দর | Smriti Mandhana World Records: স্মৃতি মান্ধানার ঐতিহাসিক বিশ্বরেকর্ড, মিতালী রাজকে টপকে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালকিন এখন স্মৃতি | আজ জন্মাষ্টমীর শুভ দিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গে সোনার দাম কত, শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ Gold Rate West Bengal |

Nagaland People Pull Truck From Gorge: খাদ থেকে লরিটিকে টেনে তুললেন গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও

ভাইরাল Sarmita Bhattacharjee | Jan 11, 2021 02:28 PM IST
A+
A-

ভয়াবহ দুর্ঘটনায় খাদে পড়ে যায় একটি লরি। এই ঘটনা নাগাল্যান্ডের একটি গ্রামের। পুলিশ প্রশাসনের অপেক্ষা না করে খোদ গ্রামবাসীরা এগিয়ে আসেন লরিটিকে উদ্ধার করতে। দড়ি দিয়ে বেঁধে বাঁশের সাহায্যে লরিটিকে তুলে আনার এই ঘটনাটির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লরিটি আদা বোঝাই করে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় লরিটিকে ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পলাতক চালক। এরপরই স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই ঘটনাটি হাজার হাজার মানুষ এলাকায় জড়ো হয়, সকলে মিলে তুলে আনেন লরিটিকে। মিজোরামের দায়িত্বে থাকা বিজেপির মুখপাত্র এমহনলুমো কিকন নিজের টুইটার হ্যান্ডেলে ঘটনাটি শেয়ার করেন। উদ্ধারকারীদের কাছে ছিল না কোনও দড়ি, কুড়ুল কিংবা লম্বা বাঁশও ছিল না, শুধুমাত্র সকলে দল বেঁধে সর্বশক্তি দিয়ে টেনে তোলেন লরিটিকে।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel