সোমবার, অক্টোবর 19, 2026 ব্রেকিং নিউজ:
Chorbagan Stampede: মণ্ডপের কাছেই ছড়িয়ে রয়েছে জুতো! গোটা চোরবাগান এলাকা থমথমে, এখনও বিশ্বাস করতে পারছি না, বলছেন স্থানীয়েরা | Donald Trump: ইরানকে ব্যর্থ রাষ্ট্র অ্যাখ্যা ট্রাম্পের, শিগগিরই বড় সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ওয়াশিংটনের | Dewi AI avatar: কে এই 'দেবী'? জাকার্তায় ভারতীয় দূতাবাসের নতুন এআই অবতার ঘিরে তুমুল চর্চা |

J P Nadda At Birbhum: 'মে মাসের ভোট পরিবর্তনের ভোট', বীরভূমে জে পি নাড্ডা

Videos Sarmita Bhattacharjee | Feb 10, 2021 11:57 AM IST
A+
A-

হলদিয়ার মাঠে নরেন্দ্র মোদির (Narendra Modi) দেখানো পথেই বীরভূমের (Birbhum) মাটিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। মমতা ব্যানার্জির থেকে নাড্ডার আক্রমণের কেন্দ্রবিন্দুতে এদিন ছিলেন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। মঙ্গলবার তারাপীঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি 'পিসি-ভাইপো'-কে বীরভূমের মঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অনুব্রতর (Anubrata Mondol) গড়ে মজবুত তৃণমূল কংগ্রেস। সেখানেই এবার ভাঙন ধরাতেই বদ্ধপরিকর গেরুয়া শিবির। জে পি নাড্ডা বলেন, "অভিষেক ব্যানার্জি বখে যাওয়া ছেলে। তাই রাজীবরা সরে গিয়েছেন। রাজীব ব্যানার্জি, মুকুল রায়- এরা জানেন তৃণমূল কংগ্রেস আর মা-মাটি মানুষের সুরক্ষা নেই। বাংলায় মায়ের সম্মান নেই, মাটির সুরক্ষা নেই। তাই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কারণ ওঁরা দেশের জন্য কাজ করতে চায়।"

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel