Wimbledon 2022: উইম্বলডনে শীর্ষ বাছাই জকোভিচ, দুইয়ে নাদাল
ইউক্রেন ইস্যুতে রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করায় এবারের উইম্বলডন (Wimbledon 2022) বিতর্কে ঘেরা।
লন্ডন, ২১ জুন: ইউক্রেন ইস্যুতে রাশিয়ান ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করায় এবারের উইম্বলডন (Wimbledon 2022) বিতর্কে ঘেরা। ড্যানিলে মেদভেদ-দের নিষিদ্ধ করার শাস্তি হিসেবে এবারের উইম্বলডনে কোনও পয়েন্ট থাকছে না। মানে কোনও খেলোয়াড় যত ভালই খেলুন এবারের উইম্বলডন থেকে কোনও পয়েন্টই পাবেননি তিনি।
ফলে এটিপি ক্রম তালিকায় (ATP Ranking)-এ বড় ক্ষতি হয়ে যাবে খেলোয়াড়দের। এমন একটা নজিরবিহীন উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই হিসেবে নামছেন গত তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ (Novak Djokovic)।
দেখুন টুইট
#Wimbledon seedings announced.
Not the conversation piece they once were since they just adhere to the rankings now. pic.twitter.com/EVuw4Yz6yj
— Ben Rothenberg (@BenRothenberg) June 21, 2022
দুই নম্বরে আছেন রেকর্ড ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল। এর ফলে ফাইনালের আগে জকোভিচ ও নাদালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
দেখুন টুইট
Wimbledon Men's Singles top 16 seeds are set:
1. Djokovic
2. Nadal
3. Ruud
4. Tsitsipas
5. Alcaraz
6. Auger-Aliassime
7. Hurkacz
8. Berrettini
9. Norrie
10. Sinner
11. Fritz
12. Schwartzman
13. Shapovalov
14. Cilic
15. Opelka
16. Carreño Busta
— José Morgado (@josemorgado) June 18, 2022
সম্প্রতি এটিপি ক্রমতালিকায় শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গিয়েছেন জকোভিচ। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকারকে হারিয়েছিলেন রাফা। আগামী সোমবার থেকে শুরু হবে এবারের উইম্বলডন টেনিস।
(The above story first appeared on LatestLY on Jun 21, 2022 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

