আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার গ্য়াব্রিয়েল বাতিস্তুতাকে ছাপিয়ে গেলেন মেসি। এতদিন পর্যন্ত বিশ্বকাপে ১০ গোল করে আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ছিলেন বাতিস্তুতা। কিন্তু পেনাল্টি থেকে গোল করা মাত্রই শীর্ষস্থানে পৌছে যান মেসি। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করা বিদায়ী কিংবদন্তি দিয়াগো মারাদোনাকে (Diago Maradona) স্পর্শ করেছিলেন লিওনেল মেসি।এরপর শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটি করে গোল মারাদোনাকে ছাড়িয়ে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। এবার সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম গোল করে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে একটি গোল করেছিলেন মেসি। তবে ২০১০ সালের বিশ্বকাপে গোলের দেখা পাননি তিনি। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে দলকে ফাইনালে তুলে করেন ৪ গোল। সবশেষ ২০১৮ আসরে একটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার।
লুসেইলে স্টেডিয়ামে ৪ ম্যাচে ৪ গোল করলেন মেসির। সবমিলিয়ে এ বারের বিশ্বকাপে পঞ্চম। ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে এই মুহুর্তে গোল্ডেন বুটের দাবিদার মেসিও। এখন দেখার শেষ হাসি কে হাসে?
Lionel Messi has surpassed Gabriel Batistuta to become #ARG's leading World Cup goalscorer - his hamstring's probably fine...
Argentina are 2-0 up against Croatia and have one foot in the final 🦶
➡️ https://t.co/jkHte6IRtf pic.twitter.com/GoMTfrUnn1
— The Athletic | Football (@TheAthleticFC) December 13, 2022