CSK vs MI IPL 2025: মুখথুবড়েও মুখরক্ষা মুম্বইয়ের, জিততে ১৫৬ চাই ধোনিদের

এবারের আইপিএলের শুরুটা শূন্য দিয়ে হল মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ওপেনার রোহিত শর্মা-রা। চিপকে সিএসকে-র পেসার খলিল আহমেদের করা ম্যাচের প্রথম ওভারেই আউট হয়ে যান রোহিত।

CSK vs MI IPL 2025: মুখথুবড়েও মুখরক্ষা মুম্বইয়ের, জিততে ১৫৬ চাই ধোনিদের
Rohit Sharma. (Photo Credits: X)

CSK vs MI, IPL 2025: এবারের আইপিএলের শুরুটা শূন্য দিয়ে হল মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ওপেনার রোহিত শর্মা-রা। চিপকে সিএসকে-র পেসার খলিল আহমেদের করা ম্যাচের প্রথম ওভারেই আউট হয়ে যান রোহিত। রায়ান রিকেলটন (১৩), উইল জ্যাকস (১১) দুই তারকা বিদেশী ব্যাটারও শুরুতেই আউট হয়ে যান।  ধোনিদের বিরুদ্ধে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় মুম্বই।

শেষ বেলায় চাহারের ব্যাটে ঝড়

কিন্তু সেখান থেকে অধিনায়ক সূর্যকুমার যাদব (২৬ বলে ২৯), তিলক ভর্মা (৩১), আর ৯ নম্বরে নেমে দীপক চাহার (১৫ বলে ২৮)-এর কার্যকরী ইনিংসে শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলল চেন্নাই।

মুম্বই করল ১৫৫ রান

নুরের জাদু

৯৬ রানে ৬ উইকেট থেকে লোয়ার অর্ডার ব্যাটারদের সৌজন্যে শেষ অবধি লড়ার মত রান করে ফেলল মুম্বই। আফগানিস্তানের ২০ বছরের স্পিনার নুর আহমেদ ১৮ রানে ৪ উইকেট নিয়ে অবিশ্বাস্য স্পেল করলেন। ২৯ রানে ৩ উইকেট নিলেন খলিল আহমেদ। ৪২ বছরের তরুণ ধোনি উইকেটের পিছনে বেশ স্বপ্রতিভ থাকলেন। নুরের বলে সূর্যকুমারকে ক্ষীপ্রতার সঙ্গে স্ট্যাম্প করলেন ধোনি।

(The above story first appeared on LatestLY on Mar 23, 2025 09:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).