Latest FIFA Team Rankings: ফিফা র্যাঙ্কিং-এ দুইয়ে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা, শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল (দেখে নিন ফিফার র্যাঙ্কিং)
গত ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র্যাঙ্কিং-এর শীর্ষস্থান দখল করেছিল ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
বিশ্বকাপ শেষ হতেই ফিফা প্রকাশ করল ফিফার র্যাঙ্কিং তালিকা। সেখানে আশ্চর্যজনকভাবে বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারল না লিওনেল মেসির আর্জেন্তিনা। তবে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারলেও ফিফা র্যাঙ্কিং-এ নিজেদের শীর্ষস্থান ধরে রাখল নেইমারের ব্রাজিল। গত ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র্যাঙ্কিং-এর শীর্ষস্থান দখল করেছিল ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
?? Brazil stay ??
???? #Qatar2022 finalists Argentina and France climb the podium! ?#FIFARanking pic.twitter.com/UAdDF3bIYH
— FIFA World Cup (@FIFAWorldCup) December 22, 2022
দেখে নেওয়া যাক ফিফা র্যাঙ্কিং-এর তালিকা। এক নম্বরে ব্রাজিলের পর তালিকায় দু নম্বরে রয়েছে বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা এবং তিন নম্বরে আছে বিশ্বকাপ রানার্স ফ্রান্স। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে চার নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে।
?? Belgium drop out of the top three
??????? England complete the top five
?? The Netherlands jump two places#FIFARanking pic.twitter.com/D17x10gLTd
— FIFA World Cup (@FIFAWorldCup) December 22, 2022
বিশ্বকাপে ভালো খেলার ফলে সেরা দশে উঠে এসেছে লুকা মাদ্রিচদের ক্রোয়েশিয়া। দশম স্থান থেকে তারা উঠে এসেছে সপ্তম স্থানে। এরপর ইটালি অষ্টম, পর্তুগাল নবম ও স্পেন দশম স্থানে আছে।
?? Croatia make BIG moves
?? Italy slip to eighth
?? Portugal stay put
?? Spain complete the top 10#FIFARanking pic.twitter.com/t9Bf09Qz83
— FIFA World Cup (@FIFAWorldCup) December 22, 2022
(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 10:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

