India vs South Africa Live Streaming: কটকে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে টিম ইন্ডিয়া, কীভাবে সরাসরি দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ, রবিবার কটকে নামছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে ২০০ প্লাস রান করেও হারতে হয়েছিল ঋষভ পন্থের দলকে। ব্যাটিং দারুণ হলেও বুমরার অনুপস্থিটা বোলিংয়ে ভুগিয়েছে।

India vs South Africa Live Streaming: কটকে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে টিম ইন্ডিয়া, কীভাবে সরাসরি দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি২০
Rishabh Pant. (Photo Credits: Getty)

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ, রবিবার কটকে নামছে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচে ২০০ প্লাস রান করেও হারতে হয়েছিল ঋষভ পন্থের দলকে। ব্যাটিং দারুণ হলেও বুমরার অনুপস্থিটা বোলিংয়ে ভুগিয়েছে। কটকে সিরিজে ০-১ পিছিয়ে থেকে পন্থদের জয়ের পথে ফিরতে হলে বোলিংকে ভাল করতে হবে। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে প্রথম টি-২০তে কোনও উইকেট না পাওয়া আবেশ খানের পরিবর্তে অর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হতে পারে। স্পিনে চাহাল-অক্ষরের ওপরেই আস্থা রাখা হচ্ছে। আজ হারলেই সিরিজ হারতে হবে টিম ইন্ডিয়াকে।

এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কবে খেলা হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে আজ, ১২ জুন রবিবার।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় খেলা হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি কটকের বারবাটি স্টেডিয়ামে আয়োজিত হবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সন্ধে সাতটা থেকে শুরু হবে।

ম্যাচের লাইভ কভারেজ কোথায় দেখা যাবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা হল স্টার স্পোর্টস। ম্যাচটি স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ৩ এবং স্টার স্পোর্টস ৩ এইচডি, স্টার স্পোর্টস 2, স্টার স্পোর্টস ১ সিলেক্ট, স্টার সিলেক্ট ১, স্টার গোল্ড চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য-সহ লাইভ-অ্যাকশন দেখা যাবে। এছাড়াও স্টার স্পোর্টস ১ হিন্দি এবং স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি হিন্দিতে ও অন্য চ্যানেলগুলিতে আঞ্চলিক ভাষায় ধারাভাষ্য-সহ লাইভ অ্যাকশন দেখা যাবে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের অনলাইন স্ট্রিমিং ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি-তে পাওয়া হবে।

(The above story first appeared on LatestLY on Jun 12, 2022 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).