SAF vs AUS: বৃষ্টিতে ভেস্তে গেল স্মিথ বনাম বাভুমাদের ম্যাচ, চাপ বাড়ল ইংল্যান্ডের
রাওয়ালপিন্ডিতে তুমুল বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত স্টিভ স্মিথ বনাম তেম্বা বাভুমা-দের মধ্যে ঘোষিত হল।
রাওয়ালপিন্ডিতে তুমুল বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত স্টিভ স্মিথ বনাম তেম্বা বাভুমা-দের মধ্যে ঘোষিত হল। খেলা না হওয়ায় দুটি দলই এক পয়েন্ট করে পেল। এর ফলে গ্রুপ বি-র সেমিফাইনালের লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল অস্ট্রেলিয়া (৩ পয়েন্ট) ও দক্ষিণ আফ্রিকা (৩ পয়েন্ট)। নেট রানরেটে গ্রুপ বি-র শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।
বেশ চাপে পড়ে গেল এখনও পয়েন্ট তালিকায় খাতা না খোলা ইংল্যান্ড ও আফগানিস্তান। এখান থেকে সেমিফাইনালে উঠতে হলে জোস বাটলার-দের আগামী দুটি ম্যাচেই জিততে হবে। বাটলাদের শেষ দুটি ম্যাচ আফগানিস্তান (বুধবার) ও দক্ষিণ আফ্রিকা (২ মার্চ)-র বিরুদ্ধে।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ
It's a washout in Rawalpindi 🌧️
Australia and South Africa take one point each after no play was possible#AUSvSA | #ChampionsTrophy pic.twitter.com/7QzxgWJbMG
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 25, 2025
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে জয়ী হয়। বাভুমারা প্রথম ম্যাচে ১০৭ রানে হারান আফগানদের। অন্যদিকে, স্মিথরা ৩৫১ রান তাড়া করে ৫ উইকেটে হারিয়েছিলেন জোস বাটলারের ইংল্যান্ডকে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তান (২৮ ফেব্রুয়ারি)-এর বিরুদ্ধে। আর দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে (২ মার্চ)। গ্রুপ এ থেকে সরাসরি সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত ও নিউ জিল্যান্ড।
(The above story first appeared on LatestLY on Feb 25, 2025 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

