Football
Women's World Cup 2022: মহিলাদের বিশ্বকাপের মূলপর্বে এই প্রথম খেলবে যে দেশ
Partha Chandraভিয়েতনাম মহিলা ফুটবল দলের ইতিহাস। এই প্রথম ফিফা মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলতে দেখা যাবে ভিয়েতনামকে। পুরুষ হোক বা মহিলা ফুটবল ভিয়েতনাম একেবারেই পিছনের সারির দেশ।
Bengaluru FC vs Jamshedpur FC Live Streaming: আইএসএলে আজ বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি; কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021–22) আজ মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও জামশেদপুর এফসি (Bengaluru FC vs Jamshedpur FC)। গোয়ার পানাজিতে অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হবে। দুই দলই সেমিফাইনালে জায়গার জন্য লড়াই করবে। সেমিফাইনালে জায়গা করে নেওয়া জন্য বেঙ্গালুরু এফসি আবারও ফেভারিট দল। অন্যদিকে, জামশেদপুর এফসি সমস্ত মরসুমে ধারাবাহিক ছিল। তারা এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসির থেকে ব্যবধান কমাতে চাইবে।
Kerala Blasters FC vs NorthEast United FC Live Streaming: আইএসএলে আজ নর্থইস্ট ইউনাইটেড এফসি ও কেরালা ব্লাস্টার্স, কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে আজ মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি ও কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC vs NorthEast United FC)। ভাস্কোর গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে ওই ম্যাচটি। তাদের শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্স ১-০ গোলে বেঙ্গালুরু এফসি-র কাছে হারে। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের গত ম্যাচে হায়দরাবাদ এফসি-র কাছে ০-৫ গোলে হেরেছে।
Mumbai City FC vs ATK Mohun Bagan Live Streaming: আইএসএলে আজ মুম্বই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান, কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগের ৮০ তম ম্যাচে আজ মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগান (Mumbai City FC vs ATK Mohun Bagan)। ম্যাচটি গোয়ার মারগাঁও-র পিজেএন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তাদের শেষ ম্যাচে মুম্বই নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ড্র করে। অন্যদিকে, এটিকে মোহনবাগান তাদের শেষ খেলায় এসি ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছে। আজকের ম্যাচে মুম্বই জয়ে ফিরতে চাইবে। অন্যদিকে এটিকে মোহনবাগান নতুন প্রধান কোচ হুয়ান ফেরানদোর অধীনে দারুন খেলছে।
Kerala Blasters Vs Bengaluru FC Live Streaming: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি, কোথায়, কখন দেখবেন ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraরবিবার গোয়ার ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-র (ISL 2021-22) ম্যাচ মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters Vs Bengaluru FC)। আইএসএলে এনিয়ে দুটি দল দশবার মুখোমুখি হতে চলেছে। প্রথম লেগে দুই দলের মধ্যে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এখনও পর্যন্ত দুটি দল ৯ বার মুখোমুখি হয়েছে একে অপরের বিরুদ্ধে। বেঙ্গালুরু এফসি জিতেছে ৫টি ম্যাচে। ২টি ম্যাচ জিতেছে কেরালা ব্লাস্টার্স। ২টি ম্যাচ ড্র হয়েছে।
ISL 2021-22: সরাসরি কীভাবে, কোথায় দেখবেন এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ
Partha Chandraআইএসএল-এ আজ মেগা ম্যাচ। কলকাতা ডার্বিতে মুখোমুখি এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গল। এটি টুর্নামেন্টের ৭৫তম ম্যাচ। পয়েন্ট তালিকায় এটিকে মোহনবাগান আট নম্বর স্থানে আছে।
Odisha FC vs Hyderabad FC Live Streaming: কোথায়, কখন দেখবেন ওড়িশা এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021–22) বৃহস্পতিবার গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে মুখোমুখি হবে ওড়িশা এফসি ও হায়দরাবাদ এফসি (Odisha FC vs Hyderabad FC)। ওড়িশা এফসি এখনও পর্যন্ত এই মরসুমে বেশ ছন্দে রয়েছে। লিগ টেবিলে তারা ষষ্ঠ স্থানে রয়েছে। এখনও পর্যন্ত ১২টি খেলার মধ্যে ৫টিতে জিতেছে এবং ৫টিতে হেরেছে। এটিকে মোহনবাগান এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করার পর তারা এই ম্যাচে নামছে। অন্যদিকে, হায়দরাবাদ এফসি কেরালা ব্লাস্টার্স এফসি-র সঙ্গে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তারা ১২টি খেলায় ৫টিতে জয় পেয়েছে, ৫টি ম্যাচে ড্র করেছে। মাত্র ২টি ম্যাচে হেরেছে।
Lionel Messi Wants To Return To Barcelona: PSG ছেড়ে প্রিয় ক্লাব বার্সায় ফিরতে মরিয়া মেসি, কেন জানেন?
Shammi Hudaদু’দশক ধরে টানা খেলেছেন যে ক্লাবের হয়ে তাকে মিস করছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi)। তাই তো এবারের খেলা শেষ হলে প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ছেড়ে তিনি পরিবারের সঙ্গে বার্সেলোনায় ফিরে যেতে চান।
Lionel Messi On Instagram: ৩০০ মিলিয়ন ফলোয়ার, এবার ইনস্টাতে অনুরাগীদের ধন্যবাদ দিলেন লিওনেল মেসি
Shammi Hudaআর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi) মাঠের বাইরে একজন সম্পূর্ণ পারিবারিক মানুষ।
Lionel Messi Gifted Signed Shirt By Pope Francis: ভ্যাটিকান সিটির উপহার, পোপ ফ্রান্সিসের স্বাক্ষর করা জার্সি পেলেন মেসি
Shammi Hudaএবার পোপ ফ্রান্সিসের সই করা জার্সি উপহার পেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি(Lionel Messi)।
Footballer Subhash Bhowmick Passed Away: প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক
Sanjoy Patraপ্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ কলকাতার একটি নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি ফুটবলার। প্রায় তিন মাস ধরে নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। বুকে সংক্রমণের জন্য ভর্তি ছিলেন একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে।
Kerala Blasters vs ATK Mohun Bagan: করোনা কাঁটায় স্থগিত আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম এটিকে মোহনবাগান ম্যাচ
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলে (ISL 2021-22) কেরালা ব্লাস্টার্স এফসি এবং এটিকে মোহনবাগানের (Kerala Blasters vs ATK Mohun Bagan) মধ্যে ম্যাচও স্থগিত হয়ে গেল। আজ বৃহস্পতিবার ভাস্কোর তিলক ময়দান স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, কেরালা ব্লাস্টার্স শিবিরে করোনা থাবা বসিয়েছে। লিগের মেডিকেল টিমের পরামর্শের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করে তাই ম্যাচ স্থগিত রাখার কথা জানিয়েছে আইএসএল কর্তৃপক্ষ।
Cristiano Ronaldo On The Best FIFA Special Award 2021: ২০২১ ফিফার বেস্ট স্পেশ্যাল পুরস্কার জিতে আপ্লুত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কী বললেন তিনি?
Shammi Hudaসোমবার Best FIFA Special Award 2021 পেয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরস্কার পেয়েই ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করায় FIFA-কে ধন্যবাদ দেন রোনাল্ডো।
The Best FIFA Football Awards 2021 Free Live Streaming Online: আজ রাতে কীভাবে সরাসরি দেখবেন ফিফা ফুটবল পুরস্কারের অনুষ্ঠান
Partha Chandraআজ রাতে ফুটবল দুনিয়ার বর্ষসেরাদের পুরস্কার দেওয়ার দিন। ২০২১ সালে ফুটবল দুনিয়ায় বিভিন্ন বিভাগে সেরাদের আজ পুরস্কৃত করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, ফিফা।
ATK Mohun Bagan vs Bengaluru FC Match Postponed: করোনা কাঁটায় এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচ স্থগিত
Sanjoy Patraকরোনা সংক্রমণের কারণে আইএসএলে (ISL) এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি-র (ATK Mohun Bagan vs Bengaluru FC) ম্যাচ স্থগিত হয়ে গেল। গতকাল অনুশীলনে নামেনি দুই দলই, তাই ম্যাচ নিয়ে একটা সংশয় জারি ছিলই। সেই সংশয় আজ সত্যি করে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিল আইএসএল কর্তৃপক্ষ। আজ গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল সবুজ-মেরুন শিবিরের।
Kerala Blasters vs Hyderabad FC Live Streaming: কোথায়, কখন দেখবেন কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021–22) আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Kerala Blasters vs Hyderabad FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। কেরালা তাদের শেষ দুটি ম্যাচে ড্র করেছে। ৯টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। কেরালা এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে। আর একটি জয় পেলেই তারা টেবিলের শেষ চারে জায়গা করে নেবে। তবে দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ লিগ একচুল জায়গা ছাড়ব না। তাদের লক্ষ্য মুম্বই সিটি এফসিকে সরিয়ে টেবিলে শীর্ষস্থানে উঠে আসা। এই মরসুমে তাদের ডিফেন্স অনেক বেশি শক্তিশালী। বার্থোলোমিউ ওগবেচে শুধু গোল আটকাচ্ছেন না, গোলও করছেন। ওগবেচে ৪৪ গোল করে হিরো আইএসএল-র ইতিহাসে তৃতীয় শীর্ষ গোলদাতা।
SC East Bengal vs Mumbai City FC, ISL 2021–22 Live Streaming: কোথায়, কখন দেখবেন এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraশুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ৫২ তম ম্যাচে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল এবং মুম্বই সিটি এফসি (SC East Bengal vs Mumbai City FC)। কলকাতার দলটি এই মরসুমে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। ইতিমধ্যেই নয়টি ম্যাচ খেলে ফেলেছে লাল-হলুদ ব্রিগেড। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলার আগেই প্রধান কোচ হোসে ম্যানুয়েল ডিয়াজকে বাড়ির রাস্তা দেখিয়ে দেয় কর্তারা। রেনেডি সিং অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে কাজ চালাচ্ছিলেন। পরে বাকি মরসুমের জন্য দলের কোচ নিযুক্ত হয়েছেন মারিও রিভেরা। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও আত্মঘাতী গোলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
ISL 2021-22: এটিকে মোহনবাগানে ফিরলেন সন্দেশ ঝিঙ্গন
Sanjoy Patraএটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) ফিরলেন সন্দেশ ঝিঙ্গন (Sandesh Jhingan)। ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরেই সন্দেশের ফেরার খবর জানিয়ে দেওয়া হয় এটিকে মোহনবাগানের তরফে। গত মরসুমে এটিকে মোহনবাগানেই ছিলেন সন্দেশ। কিন্তু এই মরসুমের আগে তিনি যোগ দেন ক্রোয়েশিয়ার সিবেনিক ক্লাবে। এএফসি কাপের যোগ্যতা অর্জন করায় তাঁকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল সবুজ-মেরুন শিবির।