Fauja Singh Death

বিশ্বের সবচেয়ে য়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টার্বান টর্নেডো নামে পরিচিত ফৌজা সিং এর মৃত্যুতে শোকাতুর প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ফৌজা সিংজি অসাধারণ ছিলেন, কারণ তাঁর অনন্য ব্যক্তিত্ব এবং ফিটনেসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের যুবসমাজকে তিনি যেভাবে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ছিলেন একজন ব্যতিক্রমী ক্রীড়াবিদ, যার অবিশ্বাস্য দৃঢ় সংকল্প ছিল। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর পরিবার এবং বিশ্বজুড়ে অসংখ্য ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।"

প্রবীণ অ্যাথলিট ফৌজা সিংয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

 পরিবারের সদস্যরা পুলিশের কাছে করা অভিযোগে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় ফৌজা সিং (Fauja Singh Passed Away) রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে হাঁটছিলেন। তখন একটি গাড়ি তাকে ধাক্কা মারে। এর ফলে তিনি আহত হয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান, যেখানে গত রাতে তাঁর মৃত্যু হয়। আদমপুর থানার ইনচার্জ হরদেব সিং জানান, ফৌজা সিং-এর ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত দুর্ঘটনা ঘটানো গাড়িটি শনাক্ত করা যায়নি।