Chennai Super Kings (Photo Credit: CSK/ X)

IPL 2025: যুদ্ধ বিরতি ঘোষণা হতেই বিসিসিআই (BCCI) আইপিএল ২০২৫ (IPL 2025) ফের শুরু করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মরসুমের সূচি অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে আইপিএল শেষ করার জন্য বিসিসিআই দ্রুত পদক্ষেপ নিয়েছে। পাঞ্জাব কিংস (Punjab Kings) ছাড়া সব ফ্র্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়দের যথাক্রমে হোম ভেন্যুতে জড়ো হতে বলে জানিয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে বিসিসিআই ১০টি ফ্র্যাঞ্চাইজিকে মৌখিকভাবে জানিয়েছে যে শীঘ্রই একটি নতুন আইপিএল সূচি ঘোষণা করা হবে এবং সবার খেলোয়াড়রা যেন প্রস্তুত থাকে। তবে, তাদের উদ্বেগ স্থানীয় নয় বিদেশী খেলোয়াড়দের নিয়ে। তার কারণ ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে শুক্রবার আইপিএল ২০২৫ পিছিয়ে হওয়ার পরে, বেশিরভাগ বিদেশী খেলোয়াড় একই সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। IPL 2025: সংঘর্ষ বিরতি হতেই আগামী সপ্তাহেই শুরুর পথে আইপিএল, জানুন কবে, কোথায় প্রথম ম্যাচ

সব দলকে হোম ভেন্যুতে ফেরার নির্দেশ

রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই সব দলকে জানিয়েছে যাতে তারা বিদেশী খেলোয়াড়দের উপস্থিতি এবং ট্র্যাভেল প্ল্যানের ব্যাপারে বোর্ডকে জানিয়ে রাখে। ফ্রাঞ্চাইজিগুলি ভারত ফেরার জন্য বিশেষ ব্যবস্থা করবে এই বিদেশী তারকাদের। তবে, চণ্ডীগড় এবং ধর্মশালার অনিশ্চিত পরিস্থিতির কারণে পাঞ্জাব কিংসের দুটি হোম ভেন্যু বাতিল হয়ে যেতে পারে এবং লীগের বাকি ম্যাচের জন্য একটি নিরপেক্ষ ভেন্যু বরাদ্দ করা হতে পারে। বিসিসিআই যদিও এখনও ভেন্যুটির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। যেহেতু বিসিসিআই টুর্নামেন্ট ২৫ মে তারিখেই শেষ করতে চায় সেকারণে অনেক ডাবলহেডার ম্যাচ আয়োজিত হতে পারে। আসলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি নিতে ফিরে যাবে। যদিও সেটি ১১ জুন লর্ডসে শুরু হবে তবে ২৫ মে পরে তারা ভারতে খেলবে কিনা সেই নিয়ে নিশ্চয়তা নেই।