ICC World Cup 2019: আমির, আসিফকে দলে নিতে পারে পাকিস্তান! বাদ পড়তে পারেন আবিদ, আসরাফ

আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর প্রাথমিক স্কোয়াডে তারকা পেসার মহম্মদ আমির ও প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান আসিফ আলিকে দলে রাখেনি পাকিস্তান। কিন্তু আইসিসি-র নিয়ম অনুযায়ী ২৩ মে-র আগে প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন করা যাবে।

ICC World Cup 2019: আমির, আসিফকে দলে নিতে পারে পাকিস্তান! বাদ পড়তে পারেন আবিদ, আসরাফ
মহম্মদ আমিরকে কী ইংল্যান্ড বিশ্বকাপে এভাবে বল করতে দেখা যাবে! (Photo Credit: Getty)

লাহোর, ১৬ জুন: আইসিসি বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এর প্রাথমিক স্কোয়াডে তারকা পেসার মহম্মদ আমির (Mohammad Amir)  ও প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান আসিফ আলি (Asif Ali)-কে দলে রাখেনি পাকিস্তান। কিন্তু আইসিসি (ICC) -র নিয়ম অনুযায়ী ২৩ মে-র আগে প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন করা যাবে। আর সেই নিয়মের সুযোগ নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে পরিবর্তন আনতে পারে পাকিস্তান। পাকিস্তানের জিও টিভির খবর অনুযায়ী, পাক অধিনায়ক সরফরাজ আহমেদ ও নির্বাচক প্রধান ইনজামাম উল হক (Inzamam-ul-Haq) প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে পারেন। সেই রিপোর্ট অনুযায়ী, অল রাউন্ডার ফাহিম আসরাফ (Fahim Ashraf) ও ব্যাটসম্যান আবিদ আলি (Abid Ali)-র বর্তমান ফর্ম খুব খারাপ থাকায় তাদের চূড়ান্ত স্কোয়াডে দলে রাখা হবে না।

এই দুই অফ ফর্মে থাকা ক্রিকেটারের পরিবর্তে মহম্মদ আমের ও আসিফ আলিকে ইংল্যান্ড বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হবে। লন্ডনে চিকেন পক্স থেকে সেরে উঠছেন আমের। আর ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেলে অধিনায়ক-নির্বাচকদের মুগ্ধ করা আসিফ আলি বিশ্বকাপ দলে থাকা নাকি নিশ্চিত করেছেন। আমের অবশ্য ফর্মে নেই। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে দুরন্ত স্পেলের পর আমের-এর হাতে জাদু দেখা যায়নি। শেষ ১৪টা আন্তর্জাতিক ম্যাচে আমের মাত্র পাঁচটা উইকেট পেয়েছেন। তবে ফাহিম আসরাফ এখন একেবারে ফর্মে না থাকায় আমেরের বিশ্বকাপে দলে থাকার সুযোগ বাড়ছে।

বিশ্বকাপ ২০১৯-এর আগে ঘোষিত পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড

ইমাম-উল-হক, মহম্মদ হাফিজ,বাবর আজম, আবিদ আলি, ফকহর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হ্যারিস সোহেল, শোয়েব মালিক, ফাহিম আসরাফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, জুনিইদ খান, মহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন আফ্রিদি।

(The above story first appeared on LatestLY on May 16, 2019 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).