Dr. B.C. Roy Trophy 2025-26: ড. বি সি রায় ট্রফিতে রানার্স - আপ হল বাংলা, ২৫ বছর পর ট্রফি ঘরে তুলল মণিপুর

Dr. B.C. Roy Trophy 2025-26: ড. বি সি রায় ট্রফিতে রানার্স - আপ হল বাংলা, ২৫ বছর পর ট্রফি ঘরে তুলল মণিপুর
Manipur Win Dr. B C Roy Trophy (Photo Credit: X@manipurfootball)

শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়নশিপের খেতাব অধরা রয়ে গেল বাংলার ।,অনূর্ধ্ব ষোলো জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপ ড . বি সি রায় ট্রফি (Dr. B.C. Roy Trophy 2025-26)র ফাইনালে মণিপুরের কাছে ৩ গোলে পরাজিত হয়ে রানার্স আপ খেতাব জয় করেই এ যাত্রায় থামতে হয়েছে বাংলা দলকে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) দ্বারা আয়োজিত ডক্টর বিসি রয় ট্রফি দেশের অন্যতম প্রধান যুব ফুটবল টুর্নামেন্ট, যেখানে ভারতজুড়ে সেরা অনূর্ধ্ব-১৯ প্রতিভাদের তুলে ধরা হয়।  অনূর্ধ্ব - ১৬, জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপের পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচি অনুযায়ী ৩০ জুলাই ছিল ফাইনাল খেলা। বুধবার ফাইনাল খেলায় মণিপুরের কাছে প্রতি আক্রমণে কোণঠাসা ছিল বাংলা। পাল্টা আক্রমণে বিপক্ষের শিবিরে হানা দিলে ও দাঁত ফোটাতে সম্পূর্ন ভাবে ব্যর্থ হয় তাঁরা।লরেম্বাম নাওচা সিং (১৭ মিনিট) এবং নাগায়ুংমি কাশুং (৩৭ মিনিট) এর গোলে মণিপুর হাফ টাইমে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। আমোম কৃষ সিং (৯০+২ মিনিট) স্টপেজ টাইমে গোল করে জয় নিশ্চিত করে।

এদিকে, বিতর্ক দানা বেঁধেছে ফাইনাল ঘিরে। ফাইনালে মণিপুরের ৪, ৫ ও ১৩ নম্বর জার্সি পরিহিত আ্যলেক্স ওইনাম, ওইনাম বেল্টন সিং ও তোনজাম স্ট্যালোন মেইতেই - এই তিন খেলোয়াড়ের বয়স ১৬ বছরের বেশি এই নিয়ে লিখিতভাবে সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে অভিযোগ জানিয়ে মাঠ ছেড়েছে বাংলা দল।

(The above story first appeared on LatestLY on Jul 31, 2025 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).