Woman Slaps Cop In Karachi: প্রকাশ্য রাস্তায় পুলিশ আধিকারিককে সপাটে চড় মহিলার, দেখুন করাচির ভিডিয়ো
প্রকাশ্য রাস্তার মধ্যে এক পুলিশ আধিকারিককে সপাটে চড় মারছেন এক মহিলা। পাকিস্তানের করাচিতে ঘটা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
করাচি: প্রকাশ্য রাস্তার মধ্যে এক পুলিশ আধিকারিককে (Police Official) সপাটে চড় (slaps) মারছেন এক মহিলা। পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) ঘটা এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের করাচি শহরের পাকিস্তান ইন্ড্রাস্টিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (Pakistan Industrial Development Corporation) কাছে পার্ল কন্টিনেন্টাল ও মোভেনপিক হোটেলের মাঝামাঝি জায়গায়। ওই মহিলাটির গাড়িটিকে রাস্তায় আটকানোর জেরে গাড়ি থেকে নেমে করাচির এক সহকারী পুলিশ সুপারকে সপাটে চড় মারে একজন মহিলা। পরে ওই মহিলাকে কাছের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা সে। ফলে আরও কোনও মামলা না করেই তাকে ছেড়ে দেওয়া হয়।
ٹریفک قوانین کی خلاف ورزی پر خاتون کی کار کو روکنا پولیس افسر کا جرم بن گیا۔۔۔ خاتون نے ٹریفک سگنل پر افسر کو دھکے دیئے اور تھپڑ بھی دے ماراhttps://t.co/J2FqOb8im7#SamaaTV #Karachi #Police #CCTV #Slapthepoliceofficer #ViolationofTrafficRules pic.twitter.com/2PYuRE8itd
— SAMAA TV (@SAMAATV) February 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 02, 2023 10:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

