Flood Video From Texas: গাছের ডাল থেকে ঝুলছে মৃতদেহ, নদীর পাড়ে মরে রয়েছে মাছের পাহাড়, ভয়াবহ ছবি টেক্সাসে
বন্যায় বিধ্বস্ত টেক্সাস (Texas Flash Flood)। ভয়ঙ্কর বন্যার জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে টেক্সাসের বিভিন্ন অংশ। নদীর জলের ভয়ানক টান এবং স্রোতের জেরে টেক্সাসের পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে শুরু করে। যার জেরে টেক্সাসের বন্যার গ্রাসে একের পর এক মৃত্যুর খবর আসতে শুরু করেছে। টেক্সাসের বন্যায় (Flood) এখনও পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তেমনি গাছ থেকে কোথাও ঝুলতে দেখা যায় মৃতদেহ আবার কোথাও নদীর পাড়ে মরে পড়ে থাকতে দেখা যাচ্ছে অজস্র মাছকে। ফলে ভয়াবহ বন্যার ওই ছবি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চা শুরু হয়েছে। কোথাও কোথাও গাছের ডাল কোনওক্রমে আঁকড়ে ধরে বসে থাকতে দেখা যায় বেশ কিছু মানুষকে। বন্যার জল যখন ভয়াবহ গতি নিয়ে মাটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সময় প্রবল স্রোতের মুখ থেকে নিজেকে রক্ষা করতে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায় বহু মানুষকে।
দেখুন টেক্সাসের সেই ভয়ঙ্কর ভিডিয়ো...
INCREDIBLE RESCUE / SURVIVAL STORY
A 22-year-old woman was rescued from a tree in Center Point, TX after she reportedly floated for more than 10 miles down the Guadalupe River from Ingram, TX. pic.twitter.com/koSRGYsAbV
— Gage Goulding - KPRC 2 (@GageGoulding) July 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

