Shocking Video: ট্রাম্পের দেশে ভারতীয়র বাড়িতে হোমের আগুন জ্বালাতেই হাজির দমকল, তারপর.. ভাইরাল ভিডিয়ো
আমেরিকায় (US) বসবাসকারী এক ভারতীয় (Indian Family) পরিবারকে নিয়ে ঘটে গেল অদ্ভুদ ঘটনা। টেক্সাসে (Texas) বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুদ পরিবার যখন তাঁদের নতুন কেনা বাড়ির জন্য হোম বা যজ্ঞ করেন, সেই সময় সেখানে হাজির হয়ে যান দমকল কর্মীরা। হোম বা যজ্ঞের জন্য যে আগুন জ্বালানো হয়, তাকে অঘটন বলে ধরে নিয়ে প্রতিবেশীরা দমকলে (Firefighters) খবর দেন। ৯১১ নম্বরে ফোন করে টেক্সাসের দমকল বিভাগে কেউ খবর দিয়ে দেন। খবর পেয়ে দমকল কর্মীরা সেখান হাজির হয়ে 'রণসজ্জা' নিয়ে। তবে ওই বাড়ির ভিতরে গিয়ে যখন তাঁরা দেখতে পান, শান্তিতে পুজোপাঠ হচ্ছে, তখন সেখান থেকে তাঁরা চলে যেতে শুরু করেন। টেক্সাসের ওই ভারতীয় বংশোদ্ভুদ পরিবারকে পুজোপাঠ করা থেকে তাঁরা কোনও ধরনের বিরত করেননি। তবে দমকল কর্মীরা সেখান থেকে চলে গেলেও, সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Donald Trump: 'হাওয়া বেরিয়ে গেল', মার্কিন প্রেসিডেন্ট পদে আর লড়বেন না ডোনাল্ড ট্রাম্প?
দেখুন হোমের আগুন দেখে ভারতীয় বংশোদ্ভুদ পরিবারের বাড়িতে হাজির মার্কিন দমকল বিভাগের কর্মীরা...
Firefighters Mistake Indian Havan for Emergency in Texas
An Indian-American family's housewarming havan in Bedford, Texas triggered a fire department response after neighbors saw smoke and called 911. The Bedford Fire Department arrived, only to find a peaceful ritual taking… pic.twitter.com/1XGqeZov8F
— Asianet News English (@AsianetNewsEN) August 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 06, 2025 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

