Suicide Bombing in Pakistan: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩ সেনা

শনিবার আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে ১৩ জন সেনা মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে।

Suicide Bombing in Pakistan: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৩ সেনা
Suicide Bombing in Pakistan (Photo Credits: X)

Suicide Bombing in Pakistan: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩ জন পাক সেনা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে ১৩ জন সেনা মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। সেনা কর্মকর্তার তরফে নিশ্চিত করা হয়েছে সেই খবর। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) দ্বারা ঘন ঘন অস্থিরতা এবং হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে পাক প্রশাসনের সন্দেহের তীর কিছুটা সেই দিকেই রয়েছে।

উত্তর-পশ্চিম পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলাঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 28, 2025 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).