Silver Price: দামের দৌড়ে সোনা জিতল রুপো, জানুন কত দাম উঠল সিলভারের

সোনার চেয়েও বেশি হারে বাড়ছে রুপোর দাম। গত ১৪ বছরের সর্বোচ্চ দামে পৌঁছে নতুন মাইলস্টোন গড়ল রুপোর দাম। ১৪ বছরে সর্বোচ্চ দামে পৌঁছেছে রুপো। আন্তর্জাতিক বাজারে রুপোর দাম এখন প্রতি আউন্সে ৪২ মার্কিন ডলার।

Silver Price: দামের দৌড়ে সোনা জিতল রুপো, জানুন কত দাম উঠল সিলভারের
Representational Image (Photo Credits: PxFuel)

Silver Price: সোনার চেয়েও বেশি হারে বাড়ছে রুপোর দাম। গত ১৪ বছরের সর্বোচ্চ দামে পৌঁছে নতুন মাইলস্টোন গড়ল রুপোর দাম। ১৪ বছরে সর্বোচ্চ দামে পৌঁছেছে রুপো। আন্তর্জাতিক বাজারে রুপোর দাম এখন প্রতি আউন্সে ৪২ মার্কিন ডলার। যা গতকালের তুলনায় ১.১৭% বৃদ্ধি পেয়েছে। দামের রেকর্ড বৃদ্ধির পিছনে শিল্পক্ষেত্রে বাড়তি চাহিদা, ভূরাজনৈতিক অস্থিরতা, এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা থেকে। বিনিয়োগকারীদের আগ্রহ এখন রুপোর দিকে ক্রমশ ছুটছে।

রুপোর দাম এক দিনে ১.১৭ শতাংস বৃদ্ধি পেয়েছে। মাস প্রতি ৯.০৭ শতাংশ বেড়েছে রুপোর দাম। আগের বছরের তুলনায় দাম বেড়েছে ৩৬.৭৮ শতাংশ। রুপোর দাম ২০২৫ সালের শুরুতে ছিল $২৮.৯২, সেটাই এখন ৪৩% বেড়েছে। গত ৩ সেপ্টেম্বর রুপোর দাম $৪১.৪৬ আউন্স ছুঁয়েছিল। যা ২০১১ সালের পর রুপোর দামে সর্বোচ্চ।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 12, 2025 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).