Russia-Ukraine War: রাশিয়ার হামলায় বিধ্বস্ত মারিউপল, সেনা সরতেই রাস্তায় নেমে ত্রাণের অপেক্ষায় ইউক্রেনবাসী

Russia-Ukraine War: রাশিয়ার হামলায় বিধ্বস্ত মারিউপল, সেনা সরতেই রাস্তায় নেমে ত্রাণের অপেক্ষায় ইউক্রেনবাসী
Mariupol In Ukraine (Photo Credit: Twitter/ANI)

মারিউপলের (Mariupol) শিশু হাসপাতালে একের পর এক হামলা চালিয়ে 'যুদ্ধ অপরাধ' করেছে রাশিয়া (Russia)। এমনই অভিযোগ করেন ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের (Ukraine) অন্যতম শহর থেকে যখন ধ্বংসের ছবি উঠে আসতে শুরু করে, তা দেখে শিহরিত হয়ে ওঠে প্রায় গোটা বিশ্ব। রাশিয়ার এক নাগাড়ে হামলার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় মারিউপল। তবে বেশ কিছুদিন ধরে মারিউপল থেকে সরতে শুরু করেছে রুশ সেনা। ফলে ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেঁচে ওঠা মারিউপলের মানুষ এখন ত্রাণের জন্য রাস্তায় ভিড় করছেন। বুধবার এমনই একটি ছবি উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়। যেখানে মারিউপল থেকে রুশ সেনা সরতেই জীবনধারনের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে রাস্তায় লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। দেখুন সেই ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 06, 2022 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).