Russia to Evacuate Astronauts: মহাকাশে জরুরি অবস্থা! নভোচারীদের উদ্ধার করতে মহাকাশ যান পাঠাল রাশিয়া
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তিনজন নভোচারীকে দেশে ফিরিয়ে আনতে রাশিয়া মানববিহীন সয়ুজ এমএস-২৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করবে। কারণ তাদের সয়ুজ এমএস-২২ মহাকাশযানের জরুরি অবস্থা রয়েছে বলে জানিয়েছে রাশিয়ার মহাকাশ কর্তৃপক্ষ।
রুশ মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ (Sergei Prokopyev) ও দিমিত্রি পেটেলিন (Dmitry Petelin) এবং নাসার মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও (Francisco Rubio) আগামী সপ্তাহে সয়ুজ এমএস-২৩-এ (Soyuz MS-23) চড়ে পৃথিবীতে ফিরবেন, যা ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগমনের কথা, রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের (Roscosmos) একটি বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে মহাকাশচারীরা সয়ুজ এমএস-২২ (Soyuz MS-22)-এর যন্ত্র সংযোজনকারী কম্পার্টমেন্টের বাইরের ত্বকের ক্ষতি দেখতে পান। এর ফলে কুলিং সিস্টেমে চাপ পড়ে। সয়ুজ এমএস-২২ এর সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে, কিন্তু দুর্ঘটনা ঘটার আগে নিরাপদে পৃথিবীতে ফেরা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে রসকসমস ও এর অংশীদার মহাকাশ সংস্থাগুলো বলে বিবৃতি থেকে জানা গিয়েছে। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম (Baikonur cosmodrome in Kazakhstan) থেকে সয়ুজ এমএস-২২ মহাকাশযানটি প্রকোপিয়েভ, পেটেলিন এবং রুবিওকে ছয় মাসের জন্য আইএসএসে নিয়ে যায়।
Russia will launch the unmanned Soyuz MS-23 spacecraft to evacuate three astronauts from the International Space Station as their Soyuz MS-22 spaceship has a leak https://t.co/vfCz5u3C6X pic.twitter.com/WwXIqghZWE
— China Xinhua News (@XHNews) January 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 15, 2023 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

