Pakistan Crisis: পাকিস্তানে প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যে অমিল ল্যামিনেশন পেপার, আটকে ৭ লাখ নতুন পাসপোর্ট

সূত্রের খবর পাকিস্তানে ল্যামিনেশন করার মতো পেপারও মিলছে না। তার জেরে নতুন পাসপোর্টও ইস্যু করা যাচ্ছে না পরিস্থিতি এমনই যে দেশের বাইরে কাজে যেতে চাওয়া মানুষরা সমস্যায় পড়ছেন।

Pakistan Crisis: পাকিস্তানে প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যে অমিল ল্যামিনেশন পেপার, আটকে ৭ লাখ নতুন পাসপোর্ট
pakistan passport

দেশে বিদ্যুৎ, জল, আটা, ডাল, গ্যাস ও পেট্রোলের ঘাটতি আগেই ছিল এখন আরও একটি জিনিসের প্রবল ঘাটতি সমস্যায় ফেলেছে পাক নাগরিকদের। সূত্রের খবর পাকিস্তানে ল্যামিনেশন করার মতো পেপারও মিলছে না। তার জেরে নতুন পাসপোর্টও ইস্যু করা যাচ্ছে না পরিস্থিতি এমনই যে দেশের বাইরে কাজে যেতে চাওয়া মানুষরা সমস্যায় পড়ছেন।  বিগত বছর ধরে পাকিস্তান গুরুতর অর্থনৈতিক সংকটের সম্মুখীন। সেখানে পাসপোর্টের এই সমস্যা মাথা ব্যাথার কারণ হয়ে চলেছে। এমনকি দেশে লেমিনেশন পেপারের সংকটের কারণে মানুষের বিমান চলাচলও বন্ধ হয়ে গেছে।

পাকিস্তান ফ্রান্স থেকে পাসপোর্টে ব্যবহৃত ল্যামিনেশন পেপার আমদানি করলেও অর্থনৈতিক সংকটের মুখে তাদের জন্য এই আমদানি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। যার ফলে দেশে লেমিনেশন পেপার সংকটের কারণে প্রায় ৭লাখ নতুন পাসপোর্ট ইস্যু হচ্ছে না।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).