Israel Hits Gaza, Kills Over 400: মৃত্যুর নীরবতা; ধ্বংসপুরী গাজায় চারদিকে হাহাকার, ইজরায়েলের বোমায় নিহত ৪০০

Israel Hits Gaza, Kills Over 400: মৃত্যুর নীরবতা; ধ্বংসপুরী গাজায় চারদিকে হাহাকার, ইজরায়েলের বোমায় নিহত ৪০০
Present Situation In Gaza (Photo Credit: X/Screengrab)

গাজায় (Gaza) নতুন করে ইজরায়েলের (Israel) হামলার জেরে ভয়াবহতা ক্রমাগত বাড়তে শুরু করেছে। ইজরায়েলের হামলায় গাজায় এখনও পর্যন্ত ৪০০ জনের মৃত্যুর খবর মিলছে বলে রিপোর্টে প্রকাশ। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে মঙ্গলবার দুপুরে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে যুদ্ধ বিরতি ভেঙে গাজায় হামলার জেরে ইজরায়েলের বোমার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃতদের মধ্যে বহু শিশু এবং মহিলাও রয়েছেন বলে খবর। এদিকে মারণ হামলার জেরে ইজরায়েলের উপর যখন আবার নতুন করে চাপ বাড়তে শুরু করেছে, সেই সময় সীমান্ত থেকে সাদারণ মানুষকে সরে থাকার নির্দেশ দেওয়া হয় আইডিএফের তরফে। পাশাপাশি হামাস জঙ্গিদের ডেরার খোঁজেই গাজা ভূখণ্ডে আইডিএফ নতুন করে আকাশ পথে হামলা শুরু করেছে বলে খবর।

আরও পড়ুন: Israel's Deadly Strikes In Gaza Video: যুদ্ধ বিরতি ভেঙে গাজায় 'খুনি' হামলা ইজরায়েলের, 'মৃত্যুর পাহাড়' প্যালেস্তাইন ভূখণ্ডে

দেখুন কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজা জুড়ে...

 

গাজা যেন মৃত্যুপুরী, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 06:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).