Israel's Deadly Strikes In Gaza Video: যুদ্ধ বিরতি ভেঙে গাজায় 'খুনি' হামলা ইজরায়েলের, 'মৃত্যুর পাহাড়' প্যালেস্তাইন ভূখণ্ডে

Israel's Deadly Strikes In Gaza Video: যুদ্ধ বিরতি ভেঙে গাজায় 'খুনি' হামলা ইজরায়েলের, 'মৃত্যুর পাহাড়' প্যালেস্তাইন ভূখণ্ডে
Israel's Deadly Attacks In Gaza (Photo Credit: X/Screengrab)

গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল (Israel)। এবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজার (Gaza) বিভিন্ন জায়গায় হামলা চালানো হয় ইজরায়েলের তরফে। গাজা ভূখণ্ডে  ইজরায়েল নতুন করে যে হামলা চালায়, তার জেরে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। ইজরায়েল যে ক্ষিপ্রতায় গাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়, তার জেরে যে প্যালেস্তিনীয়দের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বহু শিশু এবং মহিলা রয়েছেন বলে হামাস আধিকারিকদের তরফে দাবি করা হয়। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আকাশ পথে আইডিএফের যে হামলা, তার পালটা জবাব হামাস কীভাবে দেবে, সে বিষয়েই প্রমাদ গুণতে শুরু করেছে প্রায় গোটা বিশ্ব।

আরও পড়ুন: Israel Starts Deadly Strikes In Gaza: রাতের অন্ধকারে গাজায় 'মারণ' হামলা ইজরায়েলের, যুদ্ধ বিরতি ভেঙে আইডিএফ প্রাণ নিল ২০০ জনের, দেখুন ভিডিয়ো

ইজরায়েলের আকাশ পথে নতুন করে হামলার জেরে বহু এলাকাকার্।ত শ্মশানে পরিণত হয়েছে...

 

গাজার বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর আসতে শুরু করেছে...

 

ইজরায়েলের নতুন করে হামলায় কার্যত মৃতের স্তূপ তৈরি হয়েছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).