Israel-Hamas War: হামাসকে অস্ত্র সরবারহ করবে লিবিয়া, জানাল উত্তর আফ্রিকার এই দেশ
ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে এবার প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর পাশে দাঁড়াল লিবিয়া। এবার সরাসরি হামাসকে অস্ত্র সরবারহের কথা বলা হল লিবিয়ার তরফে। উত্তর আফ্রিকার এই দেশের প্রশাসনের তরফে জানানো হয়, ইজিপ্ট সীমান্ত যদি খোলা হয়, তাহলে সেখান থেকেই তারা হামাসকে অস্ত্র সরবারহ করবে। লিবিয়ার এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে ফের জোর আলোচনা শুরু হয়েছে। ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী পরপর ১৩০০ মানুষকে হত্যা করে। হামাসের হামলার পর গাজায় পালটা হানাদারি চালায় ইজরায়েল। যার জেরে গাজার ক্রমাগত দুর্বিসহ অবস্থা হয়ে উঠতে শুরু করেছে। ইজরায়েল এবং হামাসের হামলা এবং পালটা হামলার জেরে সরগরম আন্তর্জাতিক মহল।
BREAKING: LIBYA OFFERS WEAPONS TO HAMAS IF THE BORDER IS OPENED pic.twitter.com/CB0IEfEuXU
— Mario Nawfal (@MarioNawfal) October 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 20, 2023 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

