Israel-Hamas War: 'ইসলামিক জেহাদ' গোষ্ঠীর ছোঁড়া রকেটে গাজার হাসপাতালে বিস্ফোরণ, অডিয়ো প্রকাশ ইজরায়েলের

Israel-Hamas War: 'ইসলামিক জেহাদ' গোষ্ঠীর ছোঁড়া রকেটে গাজার হাসপাতালে বিস্ফোরণ, অডিয়ো প্রকাশ ইজরায়েলের
Gaza Hospital Blast (Photo Credit: Twitter)

গাজা হাসপাতালে যে বিস্ফোরণ হয়েছে, তার জন্য দায়ি নয় ইজরায়েল। গাজা হাসপাতালে বিস্ফোরণের পর এমনই দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসালামিক জেহাদের সদস্য ইজরায়েলিদের হত্যা করতে রকেট ছোঁড়ে। সেই রকেট  ভুলভাবে ছোঁড়ায় তা বিস্ফোরিত হয়। অর্থাৎ হামাস জঙ্গিদের ছোঁড়া রকেট ফেটেই গাজা হাসপাতালে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু যে দাবি-ই করুন না কেন, তা নিয়ে বিশ্ব জুড়ে জোর সমালোচনা শুরু হয়। এবার প্রধানমন্ত্রীর দাবির প্রেক্ষিতে পালটা অডিয়ো প্রকাশ করা হল ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফে। যে ভিডিয়োতে হামাস জঙ্গিদের বলতে শোনা যায়, তাঁদের ছোঁড়া রকেট বিস্ফোরিত হয়ে কীভাবে গাজা হাসপাতালে আঁছড়ে পড়ে।

আরও পড়ুন: Gaza Hospital Blast: গাজার হাসপাতালে বিস্ফোরণ, ইজরায়েল দায়ি নয়, 'ইসলামিক জেহাদের' দিকে আঙুল তুললেন নেতানিয়াহু

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 18, 2023 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).