Israel-Hamas War: ইজরায়েলে ৭ অক্টোবর নির্মম হত্যাকাণ্ডের মূল মাথা হামাস কমান্ডারকে খতম IDF-এর
গত ৭ অক্টোবর হামাসের যে কমান্ডারের নেতৃত্বে হামলা চলে, তাকে খতম করল ইজরায়েলি সেনা। হামাসের জাবালিয়া ব্যাটেলিয়নের প্রধান ইব্রাহিম বিয়ারির নেতৃত্বে চলে ৭ অক্টোবর ইজরায়েলে হামলা। এবার সেই ইব্রাহিম বিয়ারিকে খতম করল আইডিএফ। ইজরায়েলের সেনা বাহিনীর ট্যুইটার হ্যান্ডেলের তরফে এই খবর প্রকাশ করা হয়। ইজরায়েলের বায়ুসেনার তরফে গাজায় যে হামলা চলে, তার জেরেই জাবালিয়া ব্যাটেলিয়নের ওই জঙ্গি কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে কতম করা হয়েছে বলে খবর। ইব্রাহিম বিয়ারির সঙ্গে হামাসের একটি বড় দল ছিল। সেই দলকেও খতম করা হয়েছে বলে জানানো হয় আইডিএফের তরফে। যদিও হামলা চালানোর আগে আইডিএফের তরফে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানো হয়। স্থানীয়দের অন্যত্র সরানোর পর ওই এলাকায় পরপর বিস্ফোরণ ঘটিয়ে খতম করা হয় ৭ অক্টোবরের হামলার মূল মাথা ইব্রাহিম বিয়ারিকে।
IDF fighter jets eliminated Ibrahim Biari, Commander of Hamas' Central Jabaliya Battalion. Biari was one of the leaders responsible for the murderous terror attack on October 7th.
The strike damaged Hamas’ command and control in the area and eliminated a large number of… pic.twitter.com/nfJImr5g50
— Israel Defense Forces (@IDF) October 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 01, 2023 09:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

