Journalist's Message Before Death In Gaza: 'ইজরায়েল সফল হয়েছে', আইডিএফের বোমা ছিন্ন ভিন্ন করে দিল দেহ, মৃত্যুর আগে সাংবাদিক রেখে গেলেন তাঁর শেষ বার্তা

Journalist's Message Before Death In Gaza: 'ইজরায়েল সফল হয়েছে', আইডিএফের বোমা ছিন্ন ভিন্ন করে দিল দেহ, মৃত্যুর আগে সাংবাদিক রেখে গেলেন তাঁর শেষ বার্তা
Journalist Death In Gaza (Photo Credit: X)

ইজরায়েলের (Israel) বোমায় নিহত হন ৫ সাংবাদিক। আল জাজিরায় (Al Jazeera Journalist Death) কর্মরত এই ৫ সাংবাদিকের মৃত্যু হয় আইডিএফের (IDF) হামলার জেরে। যার মধ্যে আনাস-আল শরিফের নাম রয়েছে। যিনি আল জাজিরার একজন প্রসিদ্ধ সাংবাদিক হিসেবে খ্যাত ছিলেন। ইজরায়েলের বোমার আঘাতে আল জাজিরার যে ৫ সাংবাদিকের মৃত্যু হয়, তার জেরে বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়। মৃত্যুর আগে আনাস আল শরিফ একটি বার্তা দিয়ে যান। তাঁর যদি মৃত্যু হয়, তাহলে যেন আল জাজিরার তরফে এই বার্তা প্রকাশ করা হয়, সে বিষয়ে তিনি আবেদন জানান। আনাস আল শরিফ জানান, এটিই তাঁর শেষ বার্তা। এই বার্তা যদি প্রত্যেকের কাছে পৌঁছয়, তাহলে বুঝতে হবে, ইজরায়েলে সফল হয়েছে। তাঁকে খতম করেছে ইজরায়েল যে প্রচেষ্টা চালায়, তা সফল হয়েছে বলে বলে মনে করা হবে। মানুষের কণ্ঠকে যাতে পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা তিনি করতেন। জাবালিয়া শরণার্থী শিবিরে মানুষ কীভাবে বসবাস করছিলেন, সেই ছবি সবার সামনে তুলে ধরার চেষ্টা তিনি করেছিলেন বলে জানান আনাস আল শরিফ। সবকিছু মিলিয়ে আইডিএফ যেভাবে জেনে বুঝে গাজ়ার মানুষকে হত্যা করছে, তা তাঁর শেষ বার্তা প্রকাশ করে যান আনাস আল শরিফ।

আরও পড়ুন: Israel-Gaza War: ইচ্ছাকৃত তাবু লক্ষ্য করে হামলা, ইজরায়েল খুন করল আল জাজিরার ৫ সাংবাদিককে, দেখুন কীভাবে চলল হামলা

দেখুন আনাস আল শরিফের শেষ বার্তা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 11, 2025 10:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).