Greece: গ্রীসে জাহাজডুবির ঘটনায় মৃত ৮০ পরিযায়ী

এখনও পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

Greece: গ্রীসে জাহাজডুবির ঘটনায় মৃত ৮০ পরিযায়ী
Photo Credit BNO News

গ্রীস উপকূলে ডুবে গেল জাহাজ। ঘটনায় মৃতের সংখ্যা ৮০।বিগত কয়েক বছরের মধ্যে ইউরোপে সবথেকে ভয়াবহ জাহাজডুবির ঘটনা ঘটল গ্রীসে।উপকূল বাহিনীর তরফে ইতিমধ্যেই ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।গ্রীসের উপকূল বাহিনীর তরফে একটি ছবি প্রকাশ করা হয়েছে জাহাজটির।

মাছ ধরার এই বড় জাহাজটি লিবিয়ার তবরুক শহর থেকে যাত্রা শুরু করে এবং ভূমধ্যসাগরে এসে ডুবে যায়। বুধবার পর্যন্ত ৮০ টি দেহ উদ্ধার করা হয়েছে উপকূল বাহিনীর তরফে।যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

২৫ থেকে ৩০ মিটারের ওই জাহাজটি ৭৫০ জনকে বহন করে নিয়ে যাচ্ছিল। যা তার ক্ষমতার থেকে বেশি বলে জানিয়েছে গ্রীসের উপকূল বিভাগ।

গ্রীস উপকূল বাহিনীর তরফে জানা গেছে, বুধবার ১.৪০ নাগাদ জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে জাহাজটি দাঁড়িয়ে পড়ে। এর ঠিক কিছুক্ষনের মধ্য়ে জাহাজটি একটি বাঁক নিয়ে ডুবতে শুরু করে। এবং মিনিট ১৫ মধ্য়েই ডুবে যায়।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 15, 2023 09:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).