Donald Trump-Melania Trump's Kissing Video: স্ত্রী মেলানিয়ার ঠোঁট, গাল স্পর্শ করতে গিয়েও থামলেন ট্রাম্প, ভাইরাল মার্কিন প্রেসিডেন্টের 'এয়ার কিস মোমেন্ট', দেখুন
দ্বিতীয়বারের জন্য আমেরিকার (US President) প্রেসিডেন্ট পদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি ছিল ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণ অনুষ্ঠান। ৭৮ বছর বয়সে ট্রাম্প আমেরিকার দায়িত্ব ফের গ্রহণ করলেন এবং শুরু করলেন তাঁর দ্বিতীয় ইনিংস। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল ঝাঁ চকচকে। যেখানে এলন মাস্ক থেকে সুন্দর পিচাই, জেফ বোজেসরা হাজির হন। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন গোটা বিশ্ব তোলপাড়, তখন সেখান থেকে ভাইরাল হল একটি ভিডিয়ো। যেখানে ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে (Melania Trump) চুম্বন করতে যান। তবে মেলানিয়ার খুব কাছে গিয়েও স্ত্রীর ঠোঁট বা গাল স্পর্শ করেননি ট্রাম্প। কিছুটা দূরত্ব রেখেই ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প একে অপরকে চুম্বন করেন হাসি মুখে। কেন মেলানিয়ার গাল বা ঠোঁট ট্রাম্প শপথ অনুষ্ঠানে স্পর্শ করলেন না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সেই 'এয়ার কিস মোমেন্টের' ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়।
দেখুন ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সেই 'এয়ার কিস মোমেন্টের' ভিডিয়ো...
Trump tried to kiss Melania at the 60th Presidential Inauguration, but her hat had other plans. pic.twitter.com/w1kaXk4oxj
— Rio (@mario_balkans) January 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

