Cyclone Chido: ঘূর্ণিঝড়ের কবলে ফ্রান্সের মায়োত, নিহত কমপক্ষে ১০০

ভারত মহাসাগরের(Indian Ocean) ফরাসি অঞ্চল মায়োতে আঘাত হানে এই শক্তিশালী ঘূর্ণিঝড় 'চিডো(Cyclone Chido)।' ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে হাওয়া বয় বলে জানা গিয়েছে। যার জেরে এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

Cyclone Chido: ঘূর্ণিঝড়ের কবলে ফ্রান্সের মায়োত, নিহত কমপক্ষে ১০০
ঘূর্ণিঝড়ের কবলে ফ্রান্সের মায়োত (ছবিঃANI)

নয়াদিল্লিঃ প্রবল ঘূর্ণিঝড়ের(Cyclone) কবলে ফ্রান্সের মায়োত(Mayotte)। রবিবার ভারত মহাসাগরের(Indian Ocean) ফরাসি অঞ্চল মায়োতে আঘাত হানে এই শক্তিশালী ঘূর্ণিঝড় 'চিডো(Cyclone Chido)।' ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে হাওয়া বয় বলে জানা গিয়েছে। যার জেরে এখনও পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। হতাহতের সংখ্যা পুরো জানতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলছে উদ্ধারকাজ। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আকাশ এবং সমুদ্রপথে পৌঁছানো হচ্ছে ত্রাণ। মায়োতের রাজধানী মামুদজু শহরের মেয়র আম্বদিলওয়াহেদু সৌমায়িলা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে গুরুতরভাবে আহত হয়েছেন ২৪৬ জন। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৯ জন।

ঘূর্ণিঝড়ের কবলে ফ্রান্সের মায়োত, নিহত কমপক্ষে ১০০

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 07:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).