China Hand In Nijjar Killing In Canada: নিজ্জার হত্যায় চিনের হাত, দাবি এক চিনা বংশোদ্ভূত সাংবাদিকের (দেখুন টুইট)

কানাডায় খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যায় চিনের হাত রয়েছে বলে দাবি করলেন চিনা বংশোদ্ভূত এক সাংবাদিক। চিনা ব্লগার জেনিফার জেং দাবি করেছেন যে নিজ্জার হত্যাকাণ্ডে চিনা কমিউনিস্ট পার্টির (CCP) এজেন্টরা জড়িত ছিল।

China Hand In Nijjar Killing In Canada: নিজ্জার হত্যায় চিনের হাত, দাবি এক চিনা বংশোদ্ভূত সাংবাদিকের (দেখুন টুইট)
Photo Credits: ANI

কানাডায় খলিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যায় চিনের হাত রয়েছে বলে দাবি করলেন চিনা বংশোদ্ভূত এক সাংবাদিক। চিনা ব্লগার জেনিফার জেং দাবি করেছেন যে নিজ্জার হত্যাকাণ্ডে চিনা কমিউনিস্ট পার্টির (CCP) এজেন্টরা জড়িত ছিল।জেনিফার জেং বলেছেন যে চীনের "লক্ষ্য ছিল ভারত ও পশ্চিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতকে ফাঁদে ফেলা"। তিনি আরও অভিযোগ করেন যে ভারত ইতিমধ্যে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে সক্রিয় হয়েছে। তাই তাইওয়ান নিয়ে শি জিনপিংয়ের সামরিক কৌশলের কুটনৈতিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বকে বিঘ্নিত করার জন্য চিনা কমিউনিস্ট পার্টির অশুভ "ইগনিশন প্ল্যান" এর একটি অংশ এই হত্যা বলেও তিনি জানান।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 09, 2023 07:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).