China Military Drills: তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু করে দিল চিন, দেখুন ভিডিও

China Military Drills: তাইওয়ানের চারপাশে যুদ্ধ মহড়া শুরু করে দিল চিন, দেখুন ভিডিও

তাইওয়ানের (Taiwan) চারপাশে যুদ্ধ মহড়া শুরু করল চিন। দ্বীপের চারপাশে বড় আকারের সামরিক সমুদ্র ও বিমান মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সফর শেষ হতেই এই মহড়া শুরু করল বেজিং। গতকালই তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে ২৭টি চিনা যুদ্ধবিমান (Chinese Warplanes)। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, চিনা যুদ্ধবিমানগুলি তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। চিনের হুঁশিয়ারি উড়িয়ে মঙ্গলবার রাতে তাইওয়ানে আসেন ইউএস হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। গতকাল সকালে তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের (Taiwanese President Tsai Ing-Wen) সঙ্গে বৈঠক করেন। এরপর মার্কিন বিমানে চড়ে নিজের দেশে রওনা দেন। পেলোসির বিমান তাইওয়ানে নামার খানিক পরেই ৪টি চিনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে চক্কড় কাটে। পেলোসির সফরের প্রতিশোধ হিসাবে তাইওয়ানের চারপাশে বিপজ্জনকভাবে সামরিক মহড়া চালাচ্ছে চিন (China)।

টুইট:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 04, 2022 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).