Hawkers: হকার উচ্ছেদ লক্ষ্য নয়, তাঁদের জন্য তৈরি হবে নির্দিষ্ট জোন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
হকারদের উচ্ছেদ করা লক্ষ্য নয় বরং তাঁদের জন্য নির্দিষ্ট জোন তৈরি করে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: রাজ্য জুড়ে দখলমুক্তি অভিযান চলছে। কলকাতা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলাতে হকারদের (Hawkers) উচ্ছেদ করা হচ্ছে। লোকসভা ভোট মিটতেই সরকারি জমিদখল, হকার সমস্যা, পুরসভার কাজ নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ধমক খেয়ে গত দুদিন ধরে হকার উচ্ছেদে তৎপর রাজ্যের বিভিন্ন পুরসভা এবং পুরনিগম। হকার উচ্ছেদ নিয়ে শহরে তোলপাড় সৃষ্টি হয়েছে, রুটি-রুজিতে টানপড়ায় ক্ষোভ প্রকাশ করছেন হকারার।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানালেন, 'কারও চাকরি খাওয়ার অধিকার আমার নেই। কাউকে বেকার করার অধিকার নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়। আমরা কলকাতায় হকার কমিটির সঙ্গে কথা বলে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করব, তাদের পণ্য রাখার জন্য স্টল দেওয়া হবে। একটি নির্দিষ্ট বিল্ডিং থাকতে হবে। এই ব্যবস্থা প্রতিটি জেলায় থাকবে। বাজারের কাছাকাছি একটি বিল্ডিং থাকতে হবে যেখানে আগুন নেভানোরও ব্যবস্থা থাকবে।’
দেখুন
Kolkata | West Bengal CM Mamata Banerjee says "We will talk to the hawkers committee in Kolkata and work on hawkers rehabilitation, carts of state colour will have to be given to keep their goods. There should be a dedicated building. This system will be in every district. There… pic.twitter.com/0ZSvmGnthI
— ANI (@ANI) June 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 27, 2024 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

