Mamata Banerjee: লোকসভা নির্বাচনে বাংলায় 'একাই লড়বে' তৃণমূল, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: লোকসভা নির্বাচনে বাংলায় 'একাই লড়বে' তৃণমূল, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

আগামী লোকসভা নির্বাচনে একাই লড়বে তৃণমূল কংগ্রেস (TMC)। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই পশ্চিমবঙ্গে (West Bengal) লড়াই করবে না। তৃণমূল কংগ্রেস একাই বিজেপিকে পরাজিত করবে রাজ্যে। ইন্ডিয়া জোট গঠনের কয়েক মাসের মধ্যে এবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইন্ডিয়া জোটের অংশ তিনিও। তাই ইন্ডিয়া জোট ছেড়ে এখনই বেরিয়ে আসছেন না বলে ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা বাংলা দিয়েই যাচ্ছে অথচ এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক'টি দফতর রয়েছে? জানুন

দেখুন কী বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).