WB Assembly Elections 2021: বয়ালের ৭ নম্বর বুথে অবাধে ছাপ্পার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়
বয়ালের সাত নম্বর বুথে ভোট দিতে পারছেন না তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ গ্রামের বাসিন্দাদের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে গ্রামবাসীরা।
নন্দীগ্রাম, ১ এপ্রিল: বয়ালের সাত নম্বর বুথে ভোট দিতে পারছেন না তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ গ্রামের বাসিন্দাদের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে গ্রামবাসীরা। যে বুথের মধ্যে তৃণমূলের এজেন্ট বসতে দিতে বাধা দেওয়া হয়েছে। এমনকী ভোট দিতেও বাধা দেওয়া হয়েছে। খবর পেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থেল পৌঁছাতেই তাঁর গাড়ি ঘিরে বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। পরিস্থিতি ঘোরতর হয়ে ওঠে। মারমুখী তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আর বের করে নিয়ে যাওয়া যাচ্ছে না। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে জেলার দুঁদে পুলিশকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
West Bengal CM Mamata Banerjee visits Bayal village located in Nandigram pic.twitter.com/j7q3s0r59j
— ANI (@ANI) April 1, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 01, 2021 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

