West Bengal: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা, ৫ অক্টোবর পর্যন্ত সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল রাজ্য সরকারের

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। গভীর নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন, পুজোর আগে রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এর জন্য সব রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা তৈরি হচ্ছে রাজ্য সরকার। যে কারণে আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করা হল।

West Bengal: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা, ৫ অক্টোবর পর্যন্ত সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল রাজ্য সরকারের
Rain. (Photo Credits: ANI)

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। গভীর নিম্নচাপের (Depression) ফলে আগামী কয়েকদিন, পুজোর আগে রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এর জন্য সব রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা তৈরি হচ্ছে রাজ্য সরকার। যে কারণে আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করা হল। নবান্ন থেকে এমন নির্দেশিকাই দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলা না পড়লেও, নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হবে।

মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থেকে ৫১০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি৷ রবিবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শ্রীকাকুলামে সেটি আছড়ে পড়তে পারে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর, গুলাবের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার৷ তবে ৯০ কিলোমিটার পর্যন্তও এর গতিবেগ হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন৷  পশ্চিমবঙ্গে (West Bengal) ঘূর্ণিঝড়ের (Cyclone) সরাসরি প্রভাব পড়বে না, তবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 25, 2021 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).