SSC Protest: রাতভর বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের, স্যার-ম্যাডামদের জন্য খাবার, জলের ব্যবস্থা করলেন ডাক্তারবাবুরা

SSC Protest: রাতভর বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের, স্যার-ম্যাডামদের জন্য খাবার, জলের ব্যবস্থা করলেন ডাক্তারবাবুরা
SSC Protest (Photo Credit: X/ Tapas Sengupta)

যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি এসএসসি (SSC) দফতরের তরফে। যার জেরে প্রতিবাদ শুরু করেছেন চাকরিহারা শিক্ষকরা (Teachers Protest)। সোমবার থেকে শুরু হয়েছে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ, বিক্ষোভ। সোমবার রাতভর চলে প্রতিবাদ। সোমবার রাতে এসএসসি চাকরি প্রার্থীদের যে বিক্ষোভ শুরু হয়, তাঁদের সাহায্যে এগিয়ে আসেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের সদস্যরা। চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করে দেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের সদস্যরা। প্রসঙ্গত যোগ্য, অযোগ্যদের যে তালিকা, তা প্রকাশ না করা পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে। প্রসঙ্গত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সোমবার রাতে পুলিশের সঙ্গে সাময়িক উত্তেজনা ছড়ায়। যার জেরে ধস্তাধস্তিও সাময়িক হয়। ফলে সোমবার মাঝ রাতে সল্টলেকের করুণাময়ী চত্ত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: SSC Protest: মধ্যরাতে এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের

চিকিৎসকরা এগিয়ে এলেন শিক্ষকদের সাহায্যে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).